টুডে পোস্ট ২৪ ডটকম: সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী কাজের দায়ের জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির এক নারী সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নারী সদস্যর নাম দিলশাদ আফরিন।
গত ৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে গণমাধ্যমের হাতে আসে ওই বহিস্কারাদেশের চিঠি।
আখতার হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘এই পত্রের মাধ্যমে আপনাকে যাচ্ছে যে, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকান্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে।
সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, আপনাকে আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাসিরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আখতার হোসেন এর অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত আজকের তারিখ থেকে কার্যকর হবে।’


