১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> জাতীয় >> নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> বন্দর >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর >> সারাদেশ >> সিদ্ধিরগঞ্জ
  • নারায়ণগঞ্জে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিএনপির সংহতি র‌্যালি
  • নারায়ণগঞ্জে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিএনপির সংহতি র‌্যালি

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নারকীয় গণহত্যার প্রতিবাদে সংহতি র‌্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

    বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকা থেকে এই র‌্যালিটি বের হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

    এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনিপর যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, আমেরিকার নির্দেশে ইহুদীবাদী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনী জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। তারা ফিলিস্তিনে বোমা হামলা চালিয়ে নারী-শিশুসহ অসংখ্য মানুষ হত্যা করছে। বিশ্ব বিবেক ফিলিস্তিনীদের পক্ষে ও ন্যায়ের পক্ষে জেগে উঠুক। আগামী দিনে এই বোমা হামলা বন্ধ না হলে বিশ্ব শান্তি বিনষ্ট হবে।এতে কোন দেশ শান্তিতে থাকতে পারবে না। এই আগুন সব জায়গায় ছড়িয়ে পড়বে।পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশ প্রতিবাদ জানাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হোক এবং তাদের ওপর সকল প্রকার হামলা বন্ধ ও ইসরায়েলকে বয়কট এবং সকল ইসরায়েলি পণ্য বর্জন করার আহবান জানান তারা।

    এসময় বক্তারা আরো বলেন, প্রতিবাদের নামে যাতে কোন অরাজকতা সৃষ্ট না করা হয়। কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন