৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • জাতীয় >> নির্বাচন >> বাঞ্ছারামপুর >> বিএনপি >> রাজনীতি >> লিড >> সারাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া -০৬ আসনে বিএনপির ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে এগিয়ে মাটি ও মানুষের তারণ্যের নেতা আনিসুর রহমান সুজন
  • ব্রাহ্মণবাড়িয়া -০৬ আসনে বিএনপির ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে এগিয়ে মাটি ও মানুষের তারণ্যের নেতা আনিসুর রহমান সুজন

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ক্লিন ইমেজ’ধারী প্রার্থীদের প্রাধান্য দেবে বিএনপি। অপকর্মে জড়িত বা বিতর্কিত কাউকে মনোনয়ন দেবে না দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা নিয়ে আসনভিত্তিক কাজ শুরু করেছেন। ২০১৮ সালের নির্বাচনে দল থেকে যাদের চূড়ান্ত প্রার্থী করা হয়েছিল, যারা দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন এবং একাদশ সংসদ নির্বাচনের পর থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের আগ পর্যন্ত, বিশেষ করে ২০২৩ সালের ২৮ অক্টোবর-পরবর্তী আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী ও ক্লিন ইমেজধারীদের দিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকার খসড়া তৈরি করা হবে। আগামী জুলাই-আগস্টের মধ্যে এই খসড়া তালিকা তৈরির কাজ সম্পন্ন করা হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

    বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তৎপরতা শুরু না করলেও গত ফেব্রুয়ারিতে দলের বর্ধিত সভা থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাঠ পর্যায়ের নেতাদের নির্বাচনের জন্য প্রাথমিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। জানা গেছে, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তৎপরতা শুরু করবে দলটি।

    বিএনপি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে ‘গ্রিন সিগন্যাল’ না দিলেও দলের সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই নির্বাচনী এলাকায় যোগাযোগ বাড়িয়েছেন তারা, আছেন গণসংযোগ সহ বিভিন্ন দলীয় সভা-সমাবেশের মধ্যে। দলের নির্দেশনা মেনে মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। শোডাউনের রাজনীতি না করলেও সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে রমজান জুড়ে নির্বাচনী এলাকার জেলা, উপজেলা, ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিল করেছেন, ঈদুল ফিতরও উদযাপন করেছেন। সম্ভাব্য প্রার্থীরা তাদের এসব কার্যক্রমের মধ্য দিয়ে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদের ২৪৮ নং (ব্রাহ্মণবাড়িয়া -০৬) আসন বাঞ্ছারামপুর উপজেলা। উক্ত আসনে ক্লিন ইমেজ প্রার্থী হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন গাওরালটুলি গ্রামের আতাউর রহমান (শিশু মাস্টার) এবং রওশনারা বেগমের সুযোগ্য ও এলাকার কৃতিসন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সাহসী সৈনিক বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, বিগত ১৭ বছর কেন্দ্রীয় বিএনপির অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারী, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় বিএনপি এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপিকে পরোক্ষভাবে সহযোগিতার মাধ্যমে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাওয়া রাজপথের সাহসী সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদ ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কান্ডারী, মাটি ও মানুষের তারণ্যের নেতা আনিসুর রহমান সুজন

    ইতিমধ্যে তিনি স্থানীয় নেতৃবৃন্দ এবং ভোটারদের কাছে জনপ্রিয় ও একজন নির্ভরযোগ্য প্রার্থী হিসেবে আস্থা অর্জন করেছেন।

    তিনি উক্ত নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক সামাজিক কর্মকাণ্ড, অসহায় দুঃস্থদের সহযোগিতা, জেলা ও উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত সকল রাজনৈতিক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যাচ্ছেন।


    আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -০৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাটি ও মানুষের তারণ্যের নেতা আনিসুর রহমান সুজন গণমাধ্যমকে বলেন- মনোনয়ন বিষয়টি মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত একটি বিষয় এবং বিএনপির চেয়্যারপার্সন বেগম খালেদা জিয়া ও তারণ্যের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমানের উপর নির্ভরশীল। দীর্ঘদিন যাবত জাতীয়তাবাদী আদর্শের সাথে মিশে কাজ করে যাচ্ছি এবং দলের যে কোন প্রয়োজনে দলের সাথে যেভাবে সম্পৃক্ত রয়েছি, তাতে আগামী নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেতে আমি সম্পূর্ণ আশাবাদী।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -০৬ আসনে আমি বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনীত হই অথবা না হই তবুও সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আসনে বিএনপির নির্বাচিত প্রার্থীকে বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ্।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য