১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • আড়াইহাজার >> নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> বন্দর >> মহানগর >> রূপগঞ্জ >> লিড >> সদর >> সিদ্ধিরগঞ্জ >> সোনারগাঁও
  • “আমরা নিজেদের আপগ্রেডেশন করতে চাই”; জেলা প্রশাসক
  • “আমরা নিজেদের আপগ্রেডেশন করতে চাই”; জেলা প্রশাসক

    টুডে পোস্ট ২৪
    টুডে পোস্ট ২৪ ডটকম: সেবা কাঠামোয় ইতিবাচক সংস্কারের মাধ্যমে ও নাগরিক সেবা ডিজিটাইজেশন পূর্বক বিদ্যমান সেবা প্রধান ব্যবস্থা জনবান্ধব ও হয়রানিমুক্ত করার উদ্দেশ্যে MyGov প্ল্যাটফর্মের উদ্বোধনী করা হয়েছে।
    বুধবার (৯ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে MyGov প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    উক্ত সভায় মোঃ মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
    এছাড়া আরো উপস্থিত ছিলেন ড. মো: মনিরুজ্জামান, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ নানা শ্রেণি পেশার নাগরিক সমাজের প্রতিনিধিগণ।
    উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “আমরা নিজেদের আপগ্রেডেশন করতে চাই, সেটা করতে না পারলে আমরা পিছিয়ে পড়ব। আমরা বলতে সকল নাগরিক—সকলকে এই বিষয়ে সচেতন থাকতে হবে।”
    তিনি আরো বলেন, “MyGov-এর মাধ্যমে উভয় পক্ষই (প্রশাসন ও নাগরিক) সেবা প্রক্রিয়া ট্র্যাক করতে পারবে। ফলে সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”
    এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জেলা প্রশাসনের ৩০টি সেবা এখন থেকে অনলাইনে সরাসরি পাওয়া যাবে। নাগরিকগণ www.mygov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ঘরে বসেই এক জায়গায় বিভিন্ন সরকারি সেবার জন্য আবেদন করতে পারবেন। এতে করে নাগরিক সেবা হবে আরও সহজ, হয়রানিমুক্ত ও জনবান্ধব। এ উদ্যোগটি সেবা কাঠামোতে ইতিবাচক সংস্কার ও ডিজিটাল রূপান্তরের এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন