৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> লিড
  • ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে থাকবেন ক্রিকেটার মিরাজ
  • ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে থাকবেন ক্রিকেটার মিরাজ

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম ও বর্বর হামলা চলছেই। এর প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের মানুষ।

    করছেন অনেক কর্মসূচি। এবার ‘মার্চ ফর গাজা’ নামে সবচেয়ে বড় কর্মসূচি ঘোষণা করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। যেখানে বিভিন্ন ইসলামি স্কলারদের পাশাপাশি যোগ দিচ্ছেন ক্রিকেটাররাও।

    শুরুতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার মেহেদি হাসান মিরাজও ফেসবুকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা বলেন। পাশাপাশি সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান। নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় এসব বলেন মিরাজ। তিনি ক্যাপশনে লিখেন, ‘আগামী শনিবার, ১২ই এপ্রিল, দুপুর তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মার্চ ফর গা’জা কর্মসূচিতে যোগ দিচ্ছি আমি। আপনিও আসছেন তো?’

    এর আগে এক ভিডিও বার্তায় মাহমুদ উল্লাহ বলেন, “আগামী ১২ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। আসুন, আমরা সবাই মিলে, সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। ”

    গাজায় প্রতিনিয়ত চালানো হামলায় হতাহতের সংখ্যা বাড়ছেই। এই পরিস্থিতিতে ক্রীড়াবিদদের এ ধরনের সরব অবস্থান বাংলাদেশের মানুষের আন্তর্জাতিক সংহতির বার্তাকে আরও জোরদার করছে।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন