১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> বন্দর >> মহানগর >> লিড >> সদর >> সিদ্ধিরগঞ্জ
  • সাজাপ্রাপ্ত পলাতক আসামী প্রতারক কামাল প্রধান গ্রেফতার
  • সাজাপ্রাপ্ত পলাতক আসামী প্রতারক কামাল প্রধান গ্রেফতার

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: বিভিন্ন অপরাধে অভিযুক্ত নারায়ণগঞ্জ বন্দরের চিহ্নিত প্রতারক ও একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল প্রধান অবশেষে গ্রেফতার হয়েছে।

    জানা যায়, বন্দর থানাধীন বাগবাড়ী এলাকার আবুল প্রধানের কুখ্যাত ছেলে কামাল প্রধানের অপরাধের শেষ নেই। ভূমিদস্যুতা, জমিদখল, জাল দলিল সৃজন, বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ, ব্যাংকের ঋণ নিয়ে প্রতারণা এবং খোদ আদালতের সাথেও ব্যাংকের ভুয়া চালান নিয়ে প্রতারণা করেছে ধান্দাবাজ ও চান্দাবাজ কামাল।

    ভুক্ত ভোগী সোহেল রানার ৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অর্থঋণ আদালত থেকে এক বছরের সাজা হয় কামালের। এই মামলায় গত বছর কামাল গ্রেফতার হলে জেলহাজতে ঢুকে আইনজীবীর মাধ্যমে ভুয়া আড়াই লাখ টাকার চালান দিয়ে জামিন নেয় আদালত থেকে।

    পরবর্তীতে প্রতারণার বিষয়টি আদালতের নজরে আসলে মামলার রায় বহাল রেখে ওয়ারেন্ট জারি করে। এছাড়াও আরেক ভুক্ত ভোগী মনিরুজ্জামান টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা করে আদালতে। বিজ্ঞ আদালত কামালকে দোষি স্বাব্যস্ত করে আদালত ১ বছরের সাজা দেয়। রুবেল মিয়া নামে আরেক ব্যক্তি নারায়ণগঞ্জ আদালতে জমি ক্রয় বাবদ ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করলে ওয়ারেন্ট ইস্যু করে কামালের বিরুদ্ধে।

    এছাড়াও মাসুদুর রহমান দিপুর বিরুদ্ধে ভুয়া পত্রিকা ডিক্লারেশন নেই আজকের নীলকণ্ঠে মিথ্যা সংবাদ প্রকাশ করলে দিপু মানহানী মামলা করে আদালতে। মামলাটি বিচরাধীন রয়েছে এবং কামালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। হুমকী ধামকীসহ চরিত্র হরন করায় শাহআলম তালুকদার বিজ্ঞ আদালতে কামালর বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত কামালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে।

    প্রতারক কামালের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নাশকতা ও বিষ্ফোরকের মামলা রয়েছে। আইয়ুব আলী বাবুর জমি দখলের অপচেষ্টায় মামলা করলে সেখানেও পলাতক কামাল। রিয়াজ উদ্দিনের ছেলেকে বিদেশে নেওয়ার কথা বলে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

    বন্দর থানায় প্রসিকিউশন মামলা এবং আদালতে প্রতারণার মামলা দায়ের হলে সেই মামলায়ও ওয়ারেন্ট জারী করে। ১ ডজনের উপরে মামলা ও সাজাসহ ওয়ারেন্ট থাকলেও লম্পট কামাল দীর্ঘদিন কেরানীগঞ্জ কোন্ডায় আত্মগোপনে ছিলো।

    আত্মগোপনে থেকে ফেসবুক এবং জনসাধারণের কাছে বিদেশে আছে বলে প্রচার করে কিন্তু দেশে থেকেই প্রতারক কামাল প্রধান বিভিন্ন ফেসবুক ফেক আইডি খুলে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছিলো।

    এই মামলায় গত বছর কামাল গ্রেফতার হলে জেলহাজতে ঢুকে আইনজীবীর মাধ্যমে ভুয়া আড়াই লাখ টাকার চালান দিয়ে জামিন নেয় আদালত থেকে। পরবর্তীতে প্রতারণার বিষয়টি আদালতের নজরে আসলে মামলার রায় বহাল রেখে ওয়ারেন্ট জারি করে। অবশেষে ৪ এপ্রিল সকাল ১১ টায় ফতুল্লা লঞ্চ ঘাট থেকে জনসাধারণ আটক করে ফতুল্লা থানায় হস্তান্তর করলে পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পলাতক আসামী কামাল প্রধানকে ফতুল্লা থানা থেকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। ৫ এপ্রিল শনিবার আসামীকে জেল হাজতে প্রেরণ করবে বলে থানা পুলিশ জানায়।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন