৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • জাতীয় >> লিড >> সারাদেশ
  • সাতক্ষীরার পরিবহণ কাউন্টারগুলিতে সেনাবাহিনীর আকস্মিক অভিযান
  • সাতক্ষীরার পরিবহণ কাউন্টারগুলিতে সেনাবাহিনীর আকস্মিক অভিযান

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সাতক্ষীরার বিভিন্ন পরিবহন কাউন্টারে সেনাবাহিনীর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে অভিযান চালানো হয়েছে।

    আজ বুধবার দুপুরে জেলায় অবস্থিত বিভিন্ন পরিবহন কাউন্টারে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে।

    উক্ত অভিযানে কালো বাজারে টিকিট বিক্রির অভিযোগে সদরের মুনজিতপুর এলাকার হাবিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ কামরুল ইসলামকে তিন দিনের কারাদণ্ড এবং আর এম পরিবহণ কাউন্টারের ইনচার্জ সৌরভকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

    মোবাইল কোর্টের অভিযানের বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখতে হবে। এর অংশ বিশেষ বিভিন্ন পরিবহন কাউন্টারে বুধবার দুপুরে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া আমরা পবিত্র ঈদ-উল-ফিতরের দুইদিন আগে থেকে যাত্রীদের সুবিধার্থে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখছি। এ ছাড়াও যাত্রীসেবা নিশ্চিত করতে আমাদের এ মোবাইল কোর্টের অভিযান নিয়মিত চালমান থাকবে।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য