২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> বিএনপি >> রাজনীতি >> লিড >> সদর
  • শাসক নয়, সেবক হতে চাই: সাখাওয়াত
  • শাসক নয়, সেবক হতে চাই: সাখাওয়াত

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আজ যারা এখানে উপহার নিতে এসেছে, এটি আপনাদের অধিকার, কোনো দয়া নয়।

    আজ যাদের সম্পদ আছে, তারা সাধারণ মানুষকে দেবে। এটাই আল্লাহর আইন। আমাদের নেতা তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলতেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সেই জনগণকে মূল্যায়ন করতে চাই। জনগণ যাতে আগামী দিনে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা এ দেশের শাসক হতে চাই না, আমরা সেবক হতে চাই। আমরা জনগণের পাশে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই এবং জনগণকে শান্তি দিতে চাই।”

    শনিবার (২৯ মার্চ) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি আয়োজনে উকিলপাড়ায় অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

    নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। অনুষ্ঠানে সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “বিগত ষোল বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মানুষকে জিম্মি করে হত্যা, গুম ও খুনের মাধ্যমে জনগণের মুখের হাসি কেড়ে নিয়েছিল। আমরা বছরের পর বছর সাধারণ মানুষের সাথে ঈদ করতে পারিনি। তবে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই জিয়ার সৈনিকদের কাজ। আমরা দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান এর জন্য দোয়া চাই। নেত্রী যেন দ্রুত চিকিৎসা শেষে দেশে ফিরতে পারেন এবং আমরা আগামী ঈদ তারেক রহমানকে সাথে নিয়ে করতে পারি।”

    এ অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক