২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> লিড
  • গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস
  • গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: মধ্যস্থতাকারী মিশর ও কাতারের দুই দিন আগে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। গোষ্ঠীটির শীর্ষ নেতা খালিল আল হায়া এ তথ্য নিশ্চিত করেছেন।

    রোববার (৩০ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, শনিবার (২৯ মার্চ) হামাস গোষ্ঠীটির শীর্ষ নেতা খালিল আল হায়া টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, দুদিন আগে, আমরা মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি। আমরা এটি ইতিবাচকভাবে দেখছি এবং এটি গ্রহণ করেছি।

    বৃহস্পতিবার (২৭ মার্চ) নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, মিশর ইসরায়েলের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে, যার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন পর্যায় অন্তর্ভুক্ত থাকবে।

    সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবটিতে হামাসকে প্রতি সপ্তাহে তাদের হাতে থাকা পাঁচজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

    ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাব অনুসারে তারা একাধিক আলোচনা করেছে এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় করে মধ্যস্থতাকারীদের কাছে একটি পাল্টা প্রস্তাব পৌঁছে দিয়েছে।

    রয়টার্স প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে জানতে চেয়েছিল যে, তারা কি যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে কিনা, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে কোনও উত্তর দেয়নি।

    এদিকে, ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় গাজার উত্তরের বেইত লাহিয়া ও দক্ষিণের খান ইউনিসে নারী ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া, রাফায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও সিভিল ডিফেন্স সদস্যদের লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে হামাস।

    এদিকে, পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার জিনবা শহরে অভিযান চালিয়ে সম্পত্তি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। তাম্মুন শহরে এক বাড়ি ঘিরে ফেলার খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। অন্যদিকে, ইসরাইলি বাহিনী দাবি করেছে, খান ইউনিসে তাদের দিকে মর্টার হামলা চালানো হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    আরও পড়ুন

    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান