২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশের বিভিন্ন জেলায় ঈদ উদ্‌যাপন

টুডে পোস্ট ২৪

টুডে পোস্ট ২৪ ডটকম: প্রতি বছরের মত এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন দেশের বিভিন্ন জেলার বেশকিছু গ্রামের মানুষ।

গ্রামগুলোর ঈদগাহ ময়দান ও মসজিদে রোববার সকালে জামাতে নামাজ আদায় করার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে।

সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এ জামাতে ইমামিত করেন পীরজাদা মুফতি জাকারিয়া চৌধুরী।

হাজীগঞ্জে ঈদের দ্বিতীয় জামাত সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি আরিফ চৌধুরী।

রোববার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার চাঁদপুরের গ্রামগুলোর মধ্যে আছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলা কিছু গ্রাম।

পীরজাদা মুফতি জাকারিয়া চৌধুরী বলেন, “১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। এছাড়া মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একইসঙ্গে ঈদ উদ্‌যাপন করে আসছেন।” তিনি বলেন, “পৃথিবীতে চন্দ্র-সূর্য একটি। আলাদা করে কেন ঈদ উদযাপিত হবে?”

লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার অন্তত ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ রোববার ঈদুল ফিতর উদযাপন করছেন।

এদিন সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব নোয়াগাঁও তালিমুল কুরআন নূরানী মাদরাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন শতাধিক মানুষ। এ উপজেলার চারটি ও রায়পুর উপজেলার একটি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়, হানাফি মাজহাব অনুসারে ঈদ উদ্‌যাপনের করছেন বলে দাবি ইমাম ও জামাতে অংশ নেওয়া মানুষদের ।

স্থানীয়রা জানান, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ ঈদ আনন্দে মেতে উঠেছে। তারা পৃথকভাবে স্ব স্ব এলাকার মসজিদে ঈদের নামাজের আয়োজন করেছেন। সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ পৌরসভার জাহাঙ্গীর টাওয়ার, সাড়ে ৯টায় পূর্ব বিঘা কেন্দ্রীয় জামে মসজিদ, পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদে নামাজ আদায় করেছেন মানুষ। হানাফি মাজহাব অনুসারে ৫০ বছরেরও বেশি সময় ধরে তারা একদিন আগে ঈদ পালন করে আসছেন।

দক্ষিণ পূর্ব নোয়াগাঁও তালিমুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, “এবার শুধুমাত্র বাংলাদেশ ছাড়া প্রায় সব মুসলিম দেশই ঈদ উদ্‌যাপন করছেন। হানাফি মাজহাব অনুসারে হাদিস ও ইসলামি মাসআলা মতেই আমরা রোজা রাখি, ঈদ করি।

এ ব্যাপারে দক্ষিণ পূর্ব তালিমুল কুরআন মাদরাসার ঈদগাহের খতিব মাওলানা আমিনুল ইসলাম খান বলেন, “আমরা সৌদি আরবে সঙ্গে মিল রেখে ঈদ করি না। আমরা হানাফি মাজহাবের অনুসারী। প্রত্যেকটি মাজহাবে একসঙ্গে সারা বিশ্বে ঈদের জামাত আদায় করার ফতোয়া রয়েছে। আগে যোগাযোগের উন্নত মাধ্যম ছিল না। এজন্য মানুষ সৌদি আরবের একদিন পর ঈদ করতো। কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। এতে আমদের পিছিয়ে থাকার সুযোগ নেই। এজন্য হয়তো সোদি আরবের সঙ্গে আমাদের মিলে যায়।”

সৌদি আরবসহ কতগুলো মুসলিম দেশের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন নারায়ণগঞ্জের ফতুল্লার কয়েকটি গ্রামের মানুষ। তারা ঈদুল ফিতরের নামাজও আদায় করেছেন।

রোববার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার লামাপাড়া এলাকার শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন মুফতি আনোয়ার হোসেন শুভ। খুতবা পাঠ করেন মাওলানা শাহবুদ্দিন এবং মোনাজাত পরিচালনা করেন শাহ চাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম খাইরুল্লাহ।

শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন শুভ বলেন, “চাঁদ দেখার ওপর নির্ভর করে মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঈদ উদযাপন করছে। আমরাও আজকে বাংলাদেশে ঈদ করতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই ঈদের দিনে বিশেষ করে নির্যাতিত বিশ্বের সকল মুসলিম ভাইদের জন্য প্রার্থনা করেছি।”

ফতুল্লার এ ঈদ জামাতে অংশ নেন গাজীপুর জেলা এবং ঢাকার কেরানীগঞ্জ ও ডেমরার লোকজন। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আড়াইহাজারের কয়েকটি গ্রামেও রোববার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান