১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • জাতীয় >> ধর্ম >> বিনোদন
  • সুলতানী আমলের ঈদ র‍্যালির আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ তাশরীফের
  • সুলতানী আমলের ঈদ র‍্যালির আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ তাশরীফের

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: রাজধানীর আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরাতন মাঠে সম্মিলিতভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। সুলতানি আমলের মতো ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। 

    এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান সুলতানী আমলের ঈদ র‍্যালির আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

    পোস্ট দিয়ে তাশরীফ লিখেছেন, ‘গত কয়দিন যাবত একের পর এক ভালো সংবাদ আর সাথে ঈদ মিলে একটা দারুণ আনন্দের উপলক্ষ্য তৈরী হয়েছে। এই আনন্দ সবার সাথে ভাগাভাগী করে নিতে ঈদের দিন সকালে আমিও আসছি চীন-মৈত্রী মিলনায়তনে (পুরাণ বাণিজ্য মেলার মাঠে)।’

    তার কথায়, ‘সকাল ৮.৩০ এ ঈদের জামাত শুরু হবে । তার আগেই চলে আসবো। সবার সাথে একসাথে ঈদের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ।’

    সুলতানী আমলের কথা উল্লেখ করে তাশরীফ লিখেছেন, ‘নামাজের পরপর সুলতানী আমলের সাথে মিল রেখে যেই র‍্যালি এর আয়োজন করা হয়েছে এটা নিয়ে আমার এক্সাইটমেন্ট বেশি। ভাইব্রাদার, বন্ধুদের নিয়ে দলমত নির্বিশেষে সবাই মিলে চলে আসুন একসাথে আনন্দ করবো। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।’

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন