১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • বাঞ্ছারামপুর >> বিএনপি >> রাজনীতি >> লিড >> সারাদেশ
  • ফরদাবাদ ইউনিয়ন (সাতকান্দি) বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • ফরদাবাদ ইউনিয়ন (সাতকান্দি) বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ২৭ মার্চ (বৃহস্পতিবার) ফরদাবাদ ইউনিয়নের নিজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফরদাবাদ ইউনিয়ন (সাতকান্দি) বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    উক্ত ইফতার ও দোয়া মাহফিলে এ কে এম জহিরুল হক ওরফে অরুণ মাস্টারের সভাপতিত্বে ও আলামিন এবং আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বাঞ্ছারামপুর উপজেলা এম এ খালেক পিএসসি।

    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং-যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদ আনিসুর রহমান সুজন।

    প্রধান অতিথি তার বক্তব্য বলেন, রোজার মাস হচ্ছে পবিত্র মাস। আমরা যদি এই মাসের মত সারা বছর নিজেদের সংযম করে রাখি তাহলে এই দেশকে আরো সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। আমরা চাইলেই এই রমজানের পবিত্রতাকে কাজে লাগাতে পারি।

    তিনি আরো বলেন, দেশের মধ্যে এখন অরাজকতা বিরাজ করছে। আমার দৃঢ় বিশ্বাস খুবই অল্প সময়ের মধ্যে সংস্কার করার পরেই নির্বাচন হবে। আর এই নির্বাচন হবে জনগণের। যে নির্বাচনে দেশের জনগণ সুন্দর ও সুষ্ঠুভাবে নিজের ভোট নিজেই প্রদান করে তাদের প্রতিনিধি বাছাই করে নিবে। আর এরই বলে দেশে সৎ মানুষের শাসন ব্যবস্থা তৈরি হবে।

    এ সময় বাঞ্ছারামপুর উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন