১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সিদ্ধিরগঞ্জ
  • স্বৈরাচার সরকারের আমলে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও জনগণের পাশে ছিলাম; মামুন মাহমুদ 
  • স্বৈরাচার সরকারের আমলে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও জনগণের পাশে ছিলাম; মামুন মাহমুদ 

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, স্বৈরাচার সরকারের আমলে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও জনগণের পাশে ছিলাম। বিএনপি জনগণের দল জনগনের কথা বলে এবং জনগণের পাশে ছিল সব সময় জনগণের পাশে থাকবে। 

     

    বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় নাসিক ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

     

    এসময় মামুন মাহমুদ আরো বলেন, দেশের জণগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব সময় আন্দোলন সংগ্রাম করে আসছে। বিএনপি ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বিএনপির রাজনীতি হলো জনগণের ভাগ্য পরিবর্তন করে দেয়া।

     

    বিএনপির সব সময় জনগণের পাশে থাকার দল। রাষ্ট্র ক্ষমতায় না গিয়েও ১৫ বছর ধরে বিএনপি জনগণের পাশে রয়েছে। বর্তমানে দ্রব্যমূল্যের বাজার অস্থির অনেকে কর্মহীন তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ ছিল আপনারা এ বছর ইফতার পার্টি না করে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাই আমরা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে এসেছি।

     

    নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও নাসিক ৭নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দুলাল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর।

     

    এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা মোল্যা মো: সাখাওয়াত হোসেন, মো: খোরশেদ, মো: জাহাঙ্গীর হোসেন, আতাউর রহমান প্রিন্স, মাসুদ রানা, লিয়াকত হোসেন লেকু, নুর হোসেন, তাজুল ইসলাম, সিফাতুল ইসলাম রাজু, শাহ আলম, মানিক প্রমুখ।

    আরও পড়ুন

    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান