১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

স্বাধীনতা দিবসে মেট্রোরেলের আদলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ট্রেন চালু

টুডে পোস্ট ২৪

টুডে পোস্ট ২৪ ডটকম: স্বাধীনতা দিবসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২৬ ডিসেম্বর) স্বাধীনতা দিবসে চাষাঢ়া রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

সকাল এগারোটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছাড়ে বলে জানানো হয়। এক হাজারেরও বেশি ধারণক্ষমতার নতুন বগি সংযুক্ত এ ট্রেনটি দিনে ও রাতে ১৬ বার আসা-যাওয়া করবে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘এ ট্রেনের বগিগুলোতে ইন্টার-কানেক্টিভিটি রাখা হয়েছে। যাতে যাত্রীরা একটি বগি থেকে আরেক বগিতে সহজেই যাতায়াত করতে পারেন। স্বাধীনতা দিবস উপলক্ষে যাত্রীদের জন্য এটি রেলওয়ে বিভাগের উপহার। নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা। এ জেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার লক্ষে আমরা কাজ করছি।’

মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘জেলা প্রশাসকের সুযোগ্য নেতৃত্বে নারায়ণগঞ্জের রেল ব্যবস্থাকে উন্নত করার জন্য যে কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। এখানে ব্যবসা বানিজ্যের জন্য অনেক লোক আসে ফলে যানযটে না থেকে এই যোগাযোগ আরও ভূমিকা রাখবে।’

চাষাঢ়া স্টেশনের স্টেশন মাস্টার শামসু মোহাম্মদ খাঁজা সুজন বলেন, ‘শতাব্দী পুরোনো এ রেলপথে আগে পুরোনো ধাঁচের ট্রেনগুলো চলাচল করতো। যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেলের আদলে নির্মিত নতুন একটি কমিউটার ট্রেনের যাত্রা শুরু হলো। এ ট্রেনে আগের চেয়ে বেশি বগি সংযোজন করা হয়েছে। মুখোমুখি আসনে বসার পরও নিরাপদে দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থাও এ ট্রেনে রাখা হয়েছে। এছাড়া, সংযুক্ত করা হয়েছে পর্যাপ্ত লাইট ও ফ্যান। আধুনিক সুবিধা সংযোজন করা হলেও ট্রেনযাত্রার ভাড়া আগের মতো ২০ টাকা রয়েছে। আগে এ রুটে চলাচল করা ট্রেনের বগি ছিল আটটি, যা এখন বাড়িয়ে এগারোটি করা হয়েছে। একযাত্রায় মোট ১১৭৬ জন যাত্রী বহনক্ষমতা সম্পন্ন ট্রেনটি নির্দিষ্ট সময় পরপর দিনে ও রাতে ১৬ বার যাত্রী পরিবহন করবে। পুরোনো আটটি বগি-সম্পন্ন ট্রেনগুলোতে বর্তমানের অর্ধেক যাত্রী পরিবহনের সক্ষমতা ছিল। এখন একটি ট্রেনে এগারোটি বগি সংযুক্ত করা হয়েছে।’

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন