৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> মহানগর >> রূপগঞ্জ >> লিড
  • রূপগঞ্জে চাঁদাবাজিকে কেন্দ্র করে দিপু ভুইয়া সমর্থিত যুবদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, নিহত-১, গুলিবিদ্ধসহ আহত ১০
  • রূপগঞ্জে চাঁদাবাজিকে কেন্দ্র করে দিপু ভুইয়া সমর্থিত যুবদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, নিহত-১, গুলিবিদ্ধসহ আহত ১০

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়নগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হাসিব নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ২জন গুলিবিদ্ধসহ আহত ১০জন। গতকাল মঙ্গলবার ১৮ মার্চ রাতবর দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, চাঁদাবাজি,টেন্ডারবাজি ও ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে বেশকিছু দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও চনপাড়া ইউনিয়ন যুবদল নেতা শামিম মিয়ার বিরোধ চলছিল।

    মঙ্গলবার রাতে এ দিয়ে উভয়গ্রুপ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। রাত ব্যাপি চলা সংঘর্ষে রাব্বানী, শাকিল, রাজ্জাক, রমজান, জীবন সানী, দারোয়ান বাবুসহ শতাধিক আহত হয়। উক্ত সংঘর্ষে হাসিব নামে এক যুবদল কর্মী নিহত হয়।

    এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার রাতে পূর্নবাসন কেন্দ্রে সেচ্ছাসেবকদল নেতা রাব্বানী, করিমের পক্ষের রবিনের সাথে যুবদল নেতা শামীম পক্ষ শাহীনে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনির ও তার লোকজন নিয়ে রবিনকে তুলে নিয়ে শামীমের অফিস আটকে রেখে মারধোর করে।

    বিষয়টি জানতে পেরে ভোর সাড়ে ৩ টারদিকে রাব্বানী ও করিমসহ তাদের লোকজন শামীমের অফিসে রবিনকে ছাড়িয়ে আনতে গেলে শামীমও তার লোকজনের সাথে তাদের সংঘর্ষে বাধে। পরে উভয় পক্ষের গুলি বর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় সেচ্ছাসেবকলীগ কর্মী হাছিবুর, রাসেল ও বাশারসহ কমপক্ষে ১০ জন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন হাছিবুর। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    এদিকে গতকাল মঙ্গলবার থেকে রাতভর সংঘর্ষে ঘটনায় আজ বুধবার সকালে পুলিশ ও র‍্যাব যৌথভাবে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। উদ্ধার করাহয় বিপুল পরিমান দেশীয় অস্ত্র। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য