৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • ক্যাম্পাস >> নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> বন্দর >> মহানগর >> লিড >> সদর >> সারাদেশ >> সিদ্ধিরগঞ্জ
  • নারায়ণগঞ্জ আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন কমিটি গঠন
  • নারায়ণগঞ্জ আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন কমিটি গঠন

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামকে আহবায়ক ও আবদুল আউয়াল সরকারকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশন ট্রাস্ট (আই ই টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

    ১৫ মার্চ শনিবার চাষাড়ার একটি রেস্টুরেন্টে ইফতার পরবর্তী সভায় বিভিন্ন ব্যাচের ছাত্রদের নিয়ে প্রাথমিকভাবে কার্য পরিচালনার জন্য এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

    ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যরা হলেন মর্তুজা শরিফুল ইসলাম আহবায়ক, আবদুল আউয়াল সরকার সদস্য সচিব, মো. ওয়াহিদুজ্জামান জুয়েল কোষাধ্যক্ষ এবং সদস্যরা হলেন মো. রমিজ উদ্দিন, কাজী খালেদ কায়েস বাপ্পী, মো. কামরুল ইসলাম, হাসান নাসির আহমেদ রুবেল, মো. মফিজুর রহমান আলামিন, মো. সাজ্জাদ হোসেন, মো. শাহাজাদা, মো. লিটন প্রধান, মো. মোক্তার হোসেন, ইমরুল ইসলাম সুইট, মো. তামিম রায়হান ও মো. মোস্তাফিজুর রহমান তিলক।

    উল্লেখ্য আগামী বছর ২০২৬ সালে ইসলামিক এডুকেশন ট্রাস্ট (আই ই টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্ণ হবে। আগামী তিন মাসে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ ব্যাচের সদস্যদের ডাটা কালেক্ট করা ও সারা বাংলায় সকল প্রাক্তন আইইটিয়ানদের কাছে শতবর্ষ উদযাপনের বার্তা পৌছে দেয়াই এ কমিটির লক্ষ্য। দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটির প্রধান মর্তুজা শরিফুল ইসলাম বলেন, আগামী তিন মাসে আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও স্কুলের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা যার মধ্যে সেনিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ স্কুলের লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন কাজ করবেন প্রাক্তন ছাত্ররা।

    সেই সাথে ছোট ছোট কিছু ইভেন্টের মাধ্যমে সবার কাছে বার্তা পৌছে দেয়ার প্রয়াসসহ আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয় একাডেমিক ফলাফল ও খেলাধুলাসহ অন্যান্য সহায়ক কার্যক্রম পূর্নাঙ্গভাবে চালু করা, নারায়ণগঞ্জের সেরা স্কুলের তালিকায় পূর্বের অবস্থানে পৌছে দিতে কাজ শুরু করবে সাবেক আইইটিয়ানসহ পুরো আই ই টি পরিবার। একটি আলমনাই এসোসিয়েশন করে স্কুলের বিভিন্ন কার্যক্রমে সব সময়ে নিয়োজিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য