টুডে পোস্ট ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেচ্ছাসেবক দল সিদ্ধিরগঞ্জ থানা আওতাধীন নাসিক ৮নং ওয়ার্ড আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) নাসিক ৮নং ওয়ার্ড চৌধুরীবাড়ী রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত আলোচনায় ও দোয়া মাহফিলের মাধ্যমে এই আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দল মোঃ রিপন সরকারে’র সভাপতিত্বে ও সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল সিদ্ধিরগঞ্জ থানা রেদোয়ান হোসেন পাপ্পুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দল মমিনুর রহমান বাবু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দল কামাল উদ্দিন মির্জা জনি, যুগ্ম আহবায়ক মহানগর সেচ্ছাসেবক দল ডালিম প্রধান, মোঃ রেজাউল করিম ও আক্তার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা শাহআলম মাষ্টার, যুগ্ম আহবায়ক আহম্মেদ কবির , মোঃ নুরুল ইসলাম , মোঃ সেলিম প্রধান , মোঃ সুহিন, আশরাফুল, রাসেল।
অনুষ্ঠানে যুগ্ম আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দল মোঃ সেলিম প্রধানের সার্বিক তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় নাসিক ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল পদপ্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ ফারুক, আনোয়ার হোসেন আনু, মোঃ আল-আমীন বেপারি, রিপন প্রধান, মোঃ আব্দুল কাদির, মোঃ আলমগীর হোসেন, আব্দুল আল মামুন ও শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বিগত ১৭ বছর এই স্বৈরাচার সরকারের আমলে মাঠে ময়দানে যে সকল কর্মীরা আমাদের সাথে মিছিল মিটিংএ রাজপথে সম্মুখসাড়িতে ছিলো তাদের বাছাই করে দলের প্রয়োজনে কাজে লাগানো উচিত। এখন অনেক আওয়ামী লীগের দোষররা বিএনপিতে অনুপ্রবেশ করার জন্য মুখিয়ে আছে। থানা পর্যায়ের নেতাকর্মীরা একটু সতর্ক অবস্থানে থাকবেন যাতে করে আমাদের দলে কোন অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে।
তিনি আরো বলেন, যারা বিগত দিনে স্বৈরাচার সরকারের বিপক্ষে আন্দোলনে নেমে প্রশাসনের বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে হাসিনার পদত্যাগ সহ হাসিনাকে মানি না এই স্বৈরাচার সরকারকে মানিনা মানিনা স্লোগান দিয়েছে যারা রাজপথে ছিল সেই সকল কর্মীদের খুঁজে বের করে সিদ্ধিরগঞ্জ থানা কমিটিকে মূল্যায়ন করার আহ্বান জানান।
বিশেষ অতিথি বলেন, সিদ্ধিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সকলকে আহ্বান করে বলেন আপনারা সবাই খেয়াল রাখবেন কোন প্রকার দুষ্কৃতিকারী বা আওয়ামী লীগের দোসররা যেন ওয়ার্ড কমিটিতে কোনভাবেই আস্তে না পারে। যারা বিগত সময়ে দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে তাদেরকেই যেন ওয়ার্ড কমিটিতে মূল্যায়ন করা হয়।
এ সময় ৮ নং ওয়ার্ড সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন আনু বলেন আমরা দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের নেত্রীকে সুস্থ করে আমাদের কাছে দেশ ও জনগণের জন্য আমাদের নেত্রী যেন সুন্দরভাবে কাজ করতে পারেন এই কামনাই করছি। আর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের কাছে দাবি করছি যারা বিগত সময়ে মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েও দলের জন্য নিঃস্বার্থ কাজ করেছে তাদেরকে যেন আগামী ওয়ার্ড কমিটিতে মূল্যায়ন করা হয়।


