৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> মহানগর >> লিড
  • ফতুল্লায় কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিকের মৃত্যু
  • ফতুল্লায় কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিকের মৃত্যু

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাইসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় চানমারি-আদমজী সড়কের তল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত গার্মেন্টস শ্রমিকের নাম হামিদুল ইসলাম (৩০)। তিনি তল্লা চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।

    প্রত্যক্ষদর্শীদের মতে, হামিদুলের বাইসাইকেলের পাশে একটি ময়লার ভ্যান ছিল। কাভার্ডভ্যান ও বাইসাইকেল একইমুখী চলছিল। ভারসাম্য হারিয়ে তিনি সাইকেল থেকে পড়ে গেলে কাভার্ডভ্যানের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানের চালক জাহিদুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেন। কাভার্ডভ্যানটির নাম্বার ঢাকা মেট্রো-ট ১৮-৯৪৩৬।

    খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

    হামিদুল ইসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসের প্রিন্ট বিভাগের শ্রমিক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এ গার্মেন্টসে কর্মরত ছিলেন।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক