৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • জাতীয় >> দিনাজপুর >> লিড >> সারাদেশ
  • দিনাজপুরে নববধূকে হত্যার অভিযোগে স্বামী আটক
  • দিনাজপুরে নববধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: দিনাজপুরে বিয়ের তিন দিনের মাথায় নববধূকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঘাতক স্বামীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

    আজ সোমবার ভোরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

    নিহত গৃহবধূ তানিয়া আক্তার (১৮) পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে।

    পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দুই পরিবারের আলোচনার মাধ্যমে তানিয়ার সঙ্গে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামের আজাহার আলীর ছেলে আব্দুর রহিমের (২৪) বিয়ে হয়। বিয়ের পর শনিবার নতুন স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন আব্দুর রহিম।

    রবিবার রাত শেষে ভোর ৩ টার দিকে নিজ ঘরে নববধূকে গলা টিপে ও বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে আব্দুর রহিমের বিরুদ্ধে। প্রতিবেশীরা এ সময় স্বামী আব্দুর রহিমকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরত হাল শেষে ঘাতককে আটক করে।

    এই ঘটনায় সোমবার সকালে নিহত গৃহবধূর বাবা আবু তালেব বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
    নিহত গৃহবধূর মা মনজিলা বেগম জানান, গত ৬ মার্চ (বৃহস্পতিবার) রাতে তার মেয়ে তানিয়া আকতারের বিয়ে হয়েছে। গত ৮ মার্চ (শনিবার) জামাইসহ মেয়ে শ্বশুরবাড়িতে গেছে। তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার অভিযোগ।

    মামলার বাদী নিহত গৃহবধূর বাবা আবু তালেব জানান, মেয়েকে তার জামাই হত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

    এ ব্যাপারে চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) এস এম আহসান হাবীব জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক স্বামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় আসামিকে গ্রেফতার করে দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য