৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • জাতীয় >> নড়াইল >> লিড >> সারাদেশ
  • নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, দেবর-ভাবী গ্রেফতার
  • নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, দেবর-ভাবী গ্রেফতার

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নড়াইলের লোহাগড়া উপজেলার ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮) ও তার ভাবি শারমিন বেগমকে (৩২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। 

    আজ সোমবার দুপুরের দিকে লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর অভিযুক্ত ও তার সহযোগী আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান শিশুকে ধর্ষণচেষ্টা ও অভিযুক্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    অভিযুক্ত পান্নু মোল্যা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দ্বীননাথপাড়ার সোনা মিয়ার ছেলে এবং তার ভাইয়ের স্ত্রী বাবু মোল্যার স্ত্রী শারমিন বেগম।

    মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ১১ টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে আসে ওই শিশু। এরপর ওই শিশু পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে পান্নু ডেকে নিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে।

    বাড়িতে গিয়ে শিশুটি ধর্ষণচেষ্টার ঘটনাটি তার বাবা-মাকে জানান। এ ঘটনার পর স্থানীয় মাতুব্বররা ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুর মা’কে মামলা করতে নিষেধ করেন। এক পর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মা’কে লোহাগড়া থানায় নিয়ে আসেন। ওই শিশুর মা বাদী হয়ে সোমবার দুপুরে থানায় মামলা দায়ের করেন।

    ওই শিশুটির বাবা মোবাইলফোনে বলেন, আমার ছোট শিশুটি পান্নু মোলার বাড়িতে বরই কুড়াতে গেলে আমার মেয়েকে পান্নু মোল্যা ধর্ষণের চেষ্টা করেছে। পরে আমি জানতে পারি। এরপর গ্রামের মাতুব্বর তুজি মোল্যা, আয়াজ মোল্যা, পল্লী চিকিৎসক ওবাদুর মামলা না করতে ভয়ভীতি দেখায়। আজ সোমবার আমার স্ত্রী মামলা করেছে। আমার মেয়ের সাথে যা করিছে আমি এর বিচার চাই।

    এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য