১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> ঢাকা >> লাইফস্টাইল >> লিড >> সারাদেশ
  • ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স৯১’ বাজারে
  • ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স৯১’ বাজারে

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ালটনের ‘জেনন’ সিরিজের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স৯১’ বাজারে এসেছে। দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ প্রাইমারি ক্যামেরার ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের হিলিও জি১০০ প্রসেসর। গ্রাফাইট গ্রে কালারে ফোনটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। 

    ওয়ালটন মোবাইলের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, দেশের সব ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুমে নতুন মডেলের এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঘরে বসেই ওয়ালটনের অনলাইন সেলস প্লাটফর্ম (https://waltonplaza.com.bd/) এবং (https://waltondigitech.com) থেকেও ফোনটি কেনা যাবে। ভ্যাট ব্যতীত ফোনটির দাম ৩০ হাজার ৯৯৯ টাকা।

    জানা গেছে, এই ফোনটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস থ্রি-ডি কারভড অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির টাচ স্যাম্পিং রেট ৩৬০ হার্জ। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

    অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ২৪ জিবি র‌্যাপিড মেমোরি ব্যবহৃত হয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম পর্যন্ত সুবিধা পাওয়া যাবে ডিভাইসটিতে। ব্যবহারকারীরা ২৫৬ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ সুবিধা পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমসি২। ফোনটিতে চ্যাটজিপিটি, জেমিনি এআাই, কো-পাইলট ও ডিপসিক এর মতো এআই অ্যাপগুলো প্রি- লোড হিসেবে রয়েছে।

    পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে পাঁচ হাজার এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং থাকায় দ্রুততম সময়ে চার্জিং সুবিধা থাকছে এই ডিভাইসে।

    এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে নাইট লাইট, ইন-ডিসপ্লে ফিংগার প্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, থিম স্টোর ও বাইপাস চার্জিং ফিচার।

    ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক