৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> মহানগর >> লিড >> সারাদেশ >> সোনারগাঁও
  • সোনারগাঁয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীর আত্মসমর্পন
  • সোনারগাঁয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীর আত্মসমর্পন

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন শেষে গতকাল রবিবার তার মৃত্যু হয়। 

    গত মঙ্গলবার (৪ মার্চ) শশুর বাড়ি জামপুর ইউনিয়নের পেচাইন এলাকা থেকে বাঁধন আক্তার (১৮) নামের ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের পরিবারের দাবী স্বামী রাকিব, বাঁধন আক্তারকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করে। তবে স্বামী রাকিব হোসেন ঘটনার দিন থানায় গিয়ে আত্মসর্ম্পন করে। পরদিন বুধবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। নিহত গৃহবধূ রাউতগাঁও গ্রামের মো. বাদল মিয়ার মেয়ে। ছয় মাস আগে পার্শ্ববর্তী পেচাইন গ্রামের মো.রাকিব (৩০) এর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে হয়। তিনি চার মাসের অন্তঃসত্তা ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।

    নিহতের বাবা বাদল মিয়া জানান, তার মেয়ের শশুর বাড়ি পেচাইন গ্রাম থেকে ফোনের মাধ্যমে জানতে পারেন তার মেয়ে বাঁধন অসুস্থ। পরে তারা শ্বশুর বাড়িতে গিয়ে বাঁধনের ননদ ও তার স্বামী ছাড়া কাউকে পাননি। তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢামেকে চার দিন চিকিৎসাধীন থেকে রোববার বিকেলে তার মৃত্যু হয়। তার দাবি পারিবারিক কলহের জের ধরে তার মেয়েকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করেছে নিহতের স্বামী। তার মেয়ের মৃত্যুর বিচার দাবি করেন তিনি।

    এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন,গত মঙ্গলবার গৃহবধুকে গলা চেপে আহত করার পর ওই দিনই স্বামী থানায় এসে আত্মসমর্পন করে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য