২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • খেলাধুলা
  • শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
  • শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা

    টুডে পোস্ট ২৪

    স্পোর্টস ডেস্ক :

    শনিবার অষ্টম সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গের পর নারী ফুটবলাররা পেলেন ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাফুফে ঘোষিত দেড় কোটি টাকা পুরস্কার।

    এর মধ্যে দিয়ে অবসান হলো দীর্ঘ ১৯ মাসের অপেক্ষা। আজ রবিবার ২০২৪ সালে সাফ জেতা দলের খেলোয়াড়দের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে পাঁচ লাখ টাকা করে। সাফ জয়ী দলের খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন ও আফঈদা খন্দকার জানিয়েছেন তাদের ব্যাংক হিসাবে ৫ লাখ টাকা জমা হয়েছে। সাতক্ষীরা থেকে মাসুরা পারভীন জাগো নিউজকে বলেছেন,‘আজকেই টাকাটা জমা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আমরা এই টাকার আশা ছেড়েই দিয়েছিলাম।’

    ২০২৪ সালে দ্বিতীয়বার সাফ জেতার পর তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান নির্বাহী কমিটির প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের দুটি শিরোপা জয়ের জন্য মোট দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এই অর্থ বিতরণ নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে আজ সকালে খেলোয়াড়দের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা করে জমা পড়েছে। এতে নারী ফুটবল দলের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সাফ জেতা স্কোয়াডের ২৩ ফুটবলার পেয়েছেন ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ১৫ লাখ টাকা। বাকি ৩৫ লাখ টাকা কোচ ও অফিসিয়ালদের পাওয়ার কথা। তবে এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত খেলোয়াড় ব্যাতীত কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়নি।

    কৃষ্ণা রানী সরকার বলেন, ‘অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। আজ টাকা অ্যাকাউন্টে ঢোকায় খুব ভালো লাগছে। আমরা মাঠে লড়াই করি দেশের জন্য। এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহিত করবে।’ মাসুরা পারভীন জানান, ‘পুরস্কারের টাকা পাওয়ায় আমরা সবাই খুশি। এটা শুধু অর্থ নয়, আমাদের অবদানের স্বীকৃতি।’

    ২০২২ সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো শিরোপা জয় করে ইতিহাস গড়ে। পরের আসরেও তারা শিরোপা ধরে রাখে। দ্বিতীয়বার শিরোপা জয়ের সাফল্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তবে বিতরণে বিলম্ব হওয়ায় খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ পুরস্কার ঘোষণা করা অন্যান্য প্রতিষ্ঠান টাকা দিয়েছিল আগেই। কিন্তু নারী ফুটবলারদের প্রধান অভিভাবক বাফুফেই দীর্ঘ ১৯ মাস ঘুরিয়ে অবশেষে সাবিনা-ঋতুপর্ণা-কৃষ্ণাদের পুরস্কার প্রদান করলো।

    এমন একটা দিনে বাফুফে এই পুরস্কারের টাকা পরিশোধ করলো যার আগের দিনই সাফের সেই শিরোপা হারিয়েছে ভারতের কাছে। বর্তমান দলেও ঋতুপর্ণা, আফঈদা খন্দকার, মারিয়া মান্দা ও তহুরা খাতুনসহ বেশ কয়েকজন ফুটবলার ছিলেন যারা ২০২৪ সালের সাফজয়ী দলের সদস্য। অনেকেই মনে করছেন এই টাকাটা ফাইনালের আগে দিলেও তারা মানসিকভাবে আরেকটু উজ্জীবিত থাকতে পারতেন।

    আরও পড়ুন

    সাকিবের মামলা নিষ্পত্তিতে সরকারের ভূমিকা চান পাইলট
    বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবি
    ঢাকা বিভাগীয় কিকবক্সিং প্রশিক্ষণ ক্যাম্প ও সার্টিফিকেট বিতরণ ২০২৫
    ৫০+ ভ্যাটারেন্স ক্লাব না:গঞ্জের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
    নারায়ণগঞ্জে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন
    বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি শুরু
    টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
    ওয়ানডেতে জ্যোতির প্রথম সেঞ্চুরি