৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • খেলাধুলা
  • সাকিবের মামলা নিষ্পত্তিতে সরকারের ভূমিকা চান পাইলট
  • সাকিবের মামলা নিষ্পত্তিতে সরকারের ভূমিকা চান পাইলট

    টুডে পোস্ট ২৪
    0-0x0-0-0#

    স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। তার ক্যারিয়ার, রাজনীতিতে সম্পৃক্ততা ও সাম্প্রতিক মামলার প্রসঙ্গ ঘিরে চলমান বিতর্কে এবার কথা বলেছেন দেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। 

    বৃহস্পতিবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে পাইলট স্পষ্ট করে জানান, তিনি সাকিবের বড় ভক্ত। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খালেদ মাসুদ পাইলট হিসেবে বলতে পারি, আমি সাকিবের বড় ভক্ত।

    আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা (রাজনৈতিক) দলের সাথে জড়িত হয়েছিল, হয়তো সে ছয় মাসের জন্য একটা ভুল করেছিল। কিন্তু আমি মনে করি যে কোনো খেলোয়াড়েরই যখন সে জাতীয় দলে খেলবে, তার কোনো রাজনীতির সাথে জড়িত থাকা উচিত না।’

    সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়েও প্রশ্ন তোলেন পাইলট।

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় ভুল করে ফেলেছে মানুষ মাত্রই ভুল। অনেক কম বয়স। সেটা এমন কিছু করে নাই। আর মামলার ব্যাপারে আমি যতদূর জানি ব্যক্তিগতভাবে যে একটা মার্ডার মামলায় তাকে একটা আসামি করা হয়েছে।
    আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। কিন্তু আমি বলব যে আমার ব্যক্তিগত মতামত যে একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব মানে সন্দিহান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস।’

    অভিযোগের সুষ্ঠু তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। পাইলট বলেন, ‘তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে ব্যক্তিটা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত যে ঐ ব্যক্তি কোন ভিত্তিতে তাকে মামলা করেছিলেন। হয়তো রাজনৈতিক মামলা আলাদা কিন্তু তার নামে যেটা হয়েছে আমি মনে করি যে ব্যক্তি ভুল মামলা করেছে।

    আরও পড়ুন

    শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
    বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবি
    ঢাকা বিভাগীয় কিকবক্সিং প্রশিক্ষণ ক্যাম্প ও সার্টিফিকেট বিতরণ ২০২৫
    ৫০+ ভ্যাটারেন্স ক্লাব না:গঞ্জের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
    নারায়ণগঞ্জে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন
    বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি শুরু
    টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
    ওয়ানডেতে জ্যোতির প্রথম সেঞ্চুরি