১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> লিড >> সদর
  • হাসপাতাল থেকে ইয়াবাসহ না:জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সহ গ্রেফতার ২
  • হাসপাতাল থেকে ইয়াবাসহ না:জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সহ গ্রেফতার ২

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জে খানপুর (৩০০) শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির এক সমন্বয়কসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী।

    রোববার (৯ মার্চ) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    আটককৃতরা হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক জিদান হোসেন ও ইকবাল হোসেন।

    জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মোঃ জিদান হোসেন সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালের স্টাফদের হুমকী ধমকীসহ বিভিন্নভাবে অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছিল। পাশাপাশি সে হাসপাতালের ভেতরে ইয়াবা সেবনসহ বিক্রিও করে আসছিল। সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ জানালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাসপাতালের অভ্যন্তর থেকে সমন্বয়ক জিদান হোসেন ও ইকবাল হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

    নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্বাবধায়ক (সুপার) ডা. আবুল বাশার প্রতিবেদক আরিফকে জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে নিয়ে গেছে। তাদের মধ্যে একজন সমন্বয়ক বলে জানতে পেরেছি।

    নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মোঃ জিদান পূর্বে রং মিস্ত্রি ইন্টেরিয়রের কাজ করতো। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় তার পিঠে ছররা গুলিবিদ্ধ হয়েছিল। এরপর থেকে জিদান সমন্বয়ক বনে যান। সে নিজে ইয়াবা খেত, বিক্রিও করতো। পাশাপাশি খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দালালিও করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জিদান ও ইকবালকে আটক করেছে। তাদের কাছ থেকে ৪ পিছ ইয়াবাও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক নিরব রায়হান জানান, মোঃ জিদান জেলা কমিটির সংগঠক ছিল। তাকে আটকের বিষয়টি আমরাও জানতে পেরেছি। এ বিষয়ে আমরাও সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব।

    পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করে নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন