১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • জাতীয় >> বরিশাল >> লিড
  • ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
  • ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪

    টুডে পোস্ট ২৪

    বরিশাল প্রতিনিধি: ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কো পাঁচটি দূর্ঘটনা ঘটেছে। পৃথক দুর্ঘটনায় মোট ৪ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। গত ২৫ মে থেকে ৩১ মে সকাল পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পৃথক দুর্ঘটনায় মা-বাবার সঙ্গে সন্তানসহ একই পরিবারের তিনজনের প্রাণ গেছে।

    এছাড়াও আরেক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গত মঙ্গলবার (২৬ মে) চার বছর পর স্ত্রী ও ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে ঈদে বাড়ি ফিরছিলেন উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯)। পথিমধ্যে দুপুরে সাড়ে বারটার দিকে গৌরনদী উপজেলার মহাসড়কের বাটাজোর বাসষ্ট্যান্ডে যানজটের কারনে মোটরসাইকেল থামিয়ে রাখেন। এসময় তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মাহমুদ সহ তার স্ত্রী মনিরা বেগম এবং কন্যা জান্নাত আক্তার (৪) নিহত হয়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে।

    অপরদিকে শনিবার (৩০ মে) বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় যাত্রীবাহি লাবিবা গ্রুপের আহনাফ পরিবহনের ধাক্কায় উজিরপুরের সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে মোটরসাইকেল চালক শাহ আলম (৩৯) নিহত হয়েছে।

    তিনি আরও বলেন, পৃথক দূর্ঘটনায় নিহতদের উদ্ধার করে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

    গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন