৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • জাতীয় >> লিড
  • দুর্নীতিবাজদের জন্য দুদক রয়েছে, আমরা কখনই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি
  • দুর্নীতিবাজদের জন্য দুদক রয়েছে, আমরা কখনই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি

    টুডে পোস্ট ২৪

    ঠাকুরগাঁও প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, ২০২৭ থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে।

    আজ শনিবার দুপুরে জেলা কালেক্টরেট হলরুম চত্বরে জেলার সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

    এ সময় মির্জা ফকরুল আরো জানান, জেলার উন্নয়নের জন্য কৃষি, শিল্প, রাস্তাঘাট, পৌরসভা, হাসপাতাল সহ সকল সমস্যা শুনে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের কার্যক্রমও এগিয়ে নেয়া হচ্ছে।

    উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে বিএনপি কোন কার্যকরী পদক্ষেপ নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। আমরা দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, দেবোও না। তবে আমাদের এসব বিষয়ে সময় নষ্ট না করে ভবিষ্যতের দিকে দেখা উচিত কিভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত।

    ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভাপতিত্বের এসময় সকল সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক