১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • জাতীয় >> ঢাকা >> বিএনপি >> লিড
  • চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীকে মারধর, জিম্মি বাবা
  • চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীকে মারধর, জিম্মি বাবা

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় মোঃ আরিফ নামের এক ছাত্রদল নেতাকে পিঠিয়েছে বিএনপির নেতাকর্মীরা। মারধরের শিকার পুত্রকে উদ্ধারে গেলে তার বাবাকেও তিন ঘন্টা জিম্মি করে রাখে তারা।
    ‎শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরে ৩৩ নং ওয়ার্ড ছাত্রদল কর্মীর ওপর এই হামলার ঘটনা ঘটে।

    ‎ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় অংশ নেন, ১০০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ নান্নু, সাধারণ সম্পাদক জামাল ও ১ নং ঢাকা উদয়ন ইউনিট সভাপতি ইউসুফ আলী, ঢাকা উদ্যান ইউনিট সভাপতি জামাল উদ্দিন ও মোঃ রনৃজুনও আর কিছু কিশোর গ্যাং সদস্যা।
    ‎স্থানীয় বিএনপি সু্ত্র বলছে, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক লেদু হাসান এর নেতৃত্ব হামলাকারী সবাই রাজনীতি করে। লেদু হাসান এর আগে চাঁদাবাজি ও দখলাবাজির অভিযোগের কারণে তিনবার দল থেকে বহিষ্কৃত হয়েছেন।

    ‎এই বিষয়ে আহত ছাত্রদল কর্মী আরিফ বলেন, আমি ছাত্রদলের কর্মী হিসাবে চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করেছি, বিক্ষোভ করেছি। সেজন্য অনেক সিনিয়র আমাকে নেতা সাবধান করেছিলেন, তাদের কথা না শোনায়, সবশেষ আজ আমার ওপর এই হামলা প্রমাণ করে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কেও নিরাপদ নয়।

    ‎মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বশির উল্লাহ বশির বলেন, এসব হামলা করে চাঁদাবাজি মোহাম্মদপরে কেও করতে পারবে না। আরিফ চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে আমাদের সঙ্গে মিছিলে অংশ নেয়ায় কী তার ওপর হামলা? এসব করে কেও রক্ষা পাবে না। চাঁদাবাজ ও দখলবাজদরে স্থান এখানে হবে না।

    ‎এই বিষয়ে মোহাম্মদ পুর ছাত্রদলের সদস্য সচিব সাকিবুল হোসেন (বাবু) বলেন, ছাত্রদল প্রথম থেকেই চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা রাজপথে চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করেছি, বিক্ষোভ করেছি। এতে অনেকের স্বার্থে হাত পড়েছে। সেজন্য আজ আরিফের ওপর এই ন্যাক্কারজনক হামলা করা হয়।
    ‎সাকিব বলেন, আমাদের হস্তক্ষেপে আহত আরিফকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, আর তার বাবাকে জিম্মিদশা থেকে এনে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।

    ‎এসব হামলা করে মোহাম্মদপুরে কোনও চাঁদাবাজ- দখলবাজের স্থান হবে না বলেও উল্লেখ করেন তিনি।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন