১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • দিনাজপুর >> লিড
  • দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের নাম্বার ওয়ান টার্গেট: মন্ত্রী জাহিদ
  • দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের নাম্বার ওয়ান টার্গেট: মন্ত্রী জাহিদ

    টুডে পোস্ট ২৪

    দিনাজপুর : ‘কোনো অবস্থাতেই কাউকেই বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না’ বলে জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম মো. জাহিদ হোসেন বলেছেন, ‘দেশে শান্তি বজায় রাখা ও শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান টার্গেট।আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। এইটা জাহিদের ভাই না বোন, এইটা দয়া করে দেখবেন না। আইনের চোখে ক্ষতিগ্রস্ত মানুষ যাতে বিচার পায় এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে হবে। এতে আমরা সংশোধন হবার সুযোগ পাবো।’

    আজ শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুধী জনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম মো. জাহিদ হোসেন বলেন, কোনো অবস্থাতেই চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, দখলদারি, জমি কাটা, জমি দখল করা, মাছ মেরে ফেলা, নিজের হাতে কোনো বিচার কাউকে তুলে নিতে দেওয়া হবে না।

    এলাকায় কোন মাদক ও জুয়ার আসর চলবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এএসপি সার্কেল এবং ওসি সাহেবকে বলবো এখানে নদীর চরে রাতে কিছু কিছু খারাপ কাজ হয়। এটা বন্ধ করতে চাই। যাতে কেউ কোনোদিন না বলে যে ওখানে জুয়া খেলা হয় এবং তার ভাগ কেউ পায়।

    দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার (এসপি) হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও সুধীজন সভায় উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন