১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • প্রচ্ছদ
  • আওয়ামীলীগ >> নড়াইল >> রাজনীতি
  • নড়াইলে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন
  • নড়াইলে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

    টুডে পোস্ট ২৪

    নড়াইল প্রতিনিধি : দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের একটি আঞ্চলিক কার্যালয় পুনরায় চালু করা হয়েছে। 

    শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাজী আব্দুল আলিম। এ সময় দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

    এ সময় নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শেখ হাসিনার সরকার, বারবার দরকার, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই-সহ বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে।

    আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের পর পরই এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    এ বিষয়ে কাজী আব্দুল আলীম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে উল্লেখ করেন, দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারস্থ আঞ্চলিক কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

    এ বিষয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

    আরও পড়ুন

    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা
    ৩৯১ দিন পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরলেন সাবেক মেয়র আইভী
    সোনারগাঁয় র‌্যাব হেফাজত থেকে হাতকড়াসহ হত্যা মামলার আসামি পালানোর অভিযোগ
    সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা জসিম গাজী গ্রেপ্তার
    আজমেরীর মিছিলে ধাওয়া
    অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ
    বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে