২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • জাতীয় >> লিড
  • একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন
  • একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন

    টুডে পোস্ট ২৪
    oplus_1048576

    স্টাফ রিপোর্টার : অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীজুড়ে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ সাজ্জাত আলী।

    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

    ডিএমপি কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নির্দিষ্ট কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তবুও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

    ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

    তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনারকেন্দ্রিক নয়; পুরো ঢাকা মহানগরজুড়েই থাকবে। প্রতিবছরের মতো এবারও ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ঢাকাবাসী ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আশা করছি, এবারও শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হবে।”

    ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, একুশের প্রহর শুরুর আগে সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাতটি পয়েন্টে যান চলাচলে ডাইভারশন দেওয়া হবে। এ বিষয়ে আগাম নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

    ডিএমপি কমিশনার আরও বলেন, মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোকসমাগম হবে।

    এ উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

    তিনি জানান, ফেব্রুয়ারি বাঙালির আবেগের মাস। যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।

    এছাড়া বিদেশি কূটনীতিকরাও শ্রদ্ধা জানাবেন। পরবর্তীতে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

    সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শৃঙ্খলা বজায় রেখে এবং শহীদ মিনারের পবিত্রতা অক্ষুণ্ন রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন