৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • পিরোজপুর >> বরিশাল >> বিএনপি >> লিড >> সারাদেশ
  • ব্রিজের র’ড খু’লে নিলেন বিএনপি নেতা, এলাকাবাসীর ক্ষো’ভ
  • ব্রিজের র’ড খু’লে নিলেন বিএনপি নেতা, এলাকাবাসীর ক্ষো’ভ

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: পিরোজপুরের নাজিরপুরে একটি ব্রিজ থেকে র’ড খু’লে নেওয়ার অ’ভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সরদার সাফায়েত শাহীনের বিরুদ্ধে। গত সোমবার (০৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

    সরদার সাফায়েত শাহীন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। স্থানীয়দের অভিযোগ, তার নেতৃত্বে একদল লোক রাতের আঁধারে হামিদীয় কারিমিয়া জামে ম’সজিদসংলগ্ন খালের ব্রিজের র’ড খু’লে নিয়ে গেছে। মাত্র দুদিন আগেও ব্রিজটি দিয়ে মানুষ চলাচল করছিল। কিন্তু সোমবার রাতের অভিযানের পর সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

    স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম হেকমত জানান, রাতের বেলা স্থানীয়রা খবর দেন যে একদল লোক ব্রিজ থেকে র’ড খু’লে নিচ্ছে। এরপর তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পাহারা দেন। তিনি বলেন, “এখানে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু পুরোনো ব্রিজটি রাতের আঁধারে খুলে নেওয়া হয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

    এ বিষয়ে জানতে চাইলে নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল বলেন, “আমি ঘটনাটি শুনেছি। দলের সদস্যসচিবকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদি তদন্তে প্রমাণিত হয়, তাহলে দোষীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

    তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা সরদার সাফায়েত শাহীন। তিনি বলেন, “আমি গত দুদিন আগে ঢাকায় এসেছি। ব্রিজের র’ড চু’রি’র ব্যাপারে কিছুই জানি না। আমার বিরুদ্ধে অ’প’প্র’চা’র চালানো হচ্ছে। যারা এই কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”

    নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, বিষয়টি তারা শুনেছেন, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ বলেন, “আমরা উপজেলা প্রকৌশল দপ্তরকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেছি। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক