১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • জাতীয় >> রাঙ্গামাটি >> লিড
  • বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চিৎমরমে দোয়া মাহফিল ও মোনাজাত
  • বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চিৎমরমে দোয়া মাহফিল ও মোনাজাত

    টুডে পোস্ট ২৪

    নিজস্ব সংবাদদাতা: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম মুসলিম পাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার বিকেলে চিৎমরম বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দেশ, জাতি এবং গণতন্ত্রের মুক্তি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মোনাজাতের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

    মাহফিল সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দরা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন, আপসহীন আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী এবং বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি ইতিহাসের এক অনন্য অধ্যায় হয়ে থাকবেন। মহান আল্লাহ তাকে যে বিরল সম্মান দিয়েছেন, তা দেশবাসী আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।”

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা, চিৎমরম ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুল হক, সিনিয়র সহ-সভাপতি আবু সৈয়দ সওদাগর, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন এবং যুগ্ম সম্পাদক খ্যামংউ মারমা।

    এছাড়াও উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক সাচিংউ মারমা, সহ-সাধারণ সম্পাদক মো: নুরুছাফা, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক উহ্লাচিং মারমা, বিএনপি নেতা মো: ইউসুফ এবং ইউনিয়ন সদস্য থুইসাচিং মারমা।যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল সদস্য মো: নাজমুল, ইউনিয়ন যুবদলের আহবায়ক মংচউ মারমা, সিনিয়র যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মামুন, সদস্য সচিব আকতার উদ্দিন মুন্না এবং যুগ্ম আহবায়ক থুইসাচিং মারমা।

    ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন