১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • জাতীয় >> লিড
  • যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার ডিসি-ইউএনওর বিরুদ্ধে বালু সিন্ডিকেট পরিচালনার অভিযোগ
  • যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার ডিসি-ইউএনওর বিরুদ্ধে বালু সিন্ডিকেট পরিচালনার অভিযোগ

    টুডে পোস্ট ২৪

    নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাদুকাটা নদী থেকে ড্রেজার ও শেইভ মেশিন দিয়ে পরিবেশ বিধ্বংসীভাবে বালু-পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক ইলিয়াস মিয়া, ইউএনও মেহেদী হাসান মানিক ও এসিল্যান্ড শাহরুখ আলম শান্তনুর বিরুদ্ধে।

     

    স্থানীয় একটি বালু খেকো সিন্ডিকেটের সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান—এই তিন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা প্রতিদিন প্রায় ৩০ লাখ টাকা ‘প্যাকেজ’ নেন এবং স্থানীয় প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই চলছে বালু লুটপাট।

     

    এই অবৈধ লুটের ফলে যাদুকাটা নদীর দুই পাড়ের ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি, ব্যারেজ, শাহ আরেফিন সেতু, পর্যটন স্পট শিমুল বাগান, বারেক টিলা এবং আদর্শ গ্রামসহ বহু এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

     

    রিটকারী খোরশেদ আলম অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কনটেম্পট মামলা (নং-৫০০/২৫) করলে হাইকোর্ট জেলা প্রশাসককে শোকজ করেন। কিন্তু আদালতের আদেশ অবজ্ঞা করেই বালু উত্তোলন অব্যাহত থাকার অভিযোগ রয়েছে।

     

    পরিবেশবাদী সংগঠনের কেন্দ্রীয় নেতা উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বলেন—শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো প্রশাসনের বড় চেয়ার দখল করে আছে। আদালতের আদেশ অমান্যকারী ডিসি-ইউএনও-এসি-ল্যান্ডকে চাকরি থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনা উচিত।

     

    রিটকারী খোরশেদ আলম অভিযোগ করেন, শাহ রুবেল নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে ডিসি অফিসে ‘গোপন মিটিং’ হয় এবং ১০০০ কোটি টাকার বেশি মূল্যমানের বালু-পাথর লুটে কর্মকর্তা ও সিন্ডিকেটের যোগসাজশ রয়েছে।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক