১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • জাতীয় নাগরিক পাটি >> নির্বাচন >> ব্রাহ্মণবাড়িয়া >> লিড
  • জনগণের সেবাকে ইবাদত মনে করি, ব্রাহ্মণবাড়ীয়া-০১ এনসিপির মনোনয়ন প্রত্যাশী পিয়াস
  • জনগণের সেবাকে ইবাদত মনে করি, ব্রাহ্মণবাড়ীয়া-০১ এনসিপির মনোনয়ন প্রত্যাশী পিয়াস

    টুডে পোস্ট ২৪

    ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:  দেশ ও মানুষের প্রতি গভীর দায়িত্ববোধকে ধারণ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়ীয়া-০১ (নাসিরনগর) আসনে National Citizen Party (NCP)-এর শাপলা কলি প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তরুণ সমাজসেবক ও জুলাই যোদ্ধা মো: আরিফুর রহমান পিয়াস।

     

    শৈশব থেকেই নাসিরনগরের মাটি, মানুষ ও সংস্কৃতির প্রতি তার যে অনাবিল ভালোবাসা। তা আজ তাকে রাজনীতির ময়দানে দাঁড় করিয়েছে দায়িত্বের নতুন প্রতিশ্রুতি নিয়ে। তার ভাষায়, রাজনীতি কোনো ব্যক্তিগত লাভের পথ নয়। এটি দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার।

     

    পিয়াস বলেন, রাজনীতি যদি মানুষের কল্যাণে হয়, তবে তা হয় ইবাদত। আর রাজনীতি তখনই অর্থবহ, যখন তা মানুষের সেবায় নিয়োজিত হয়।

     

    তিনি আরও বলেন, দেশের স্বার্থই সর্বাগ্রে—দল নয়, দেশ বড়; ক্ষমতা নয়, দায়িত্ব বড়।

     

    রাজনীতিকে শুদ্ধ ও জনকল্যাণমূলক রূপে প্রতিষ্ঠা করাই তার অঙ্গীকার। স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায়পরায়ণতা ও মানবিক নেতৃত্ব এই চারটি ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি নাসিরনগরের মানুষের আস্থা অর্জন করতে চান।

     

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই আন্দোলনে তার সরব ভূমিকা, দেশপ্রেম, সাহসিকতা ও মানুষের প্রতি আন্তরিকতা তাকে নাসিরনগরের তরুণদের মধ্যে একটি অনুপ্রেরণাদায়ী অবস্থানে নিয়ে গেছে।

     

    পিয়াস জানিয়েছেন, নাসিরনগরের অনুন্নত অবকাঠামো, কৃষকের বঞ্চনা, শিক্ষার বৈষম্য, স্বাস্থ্যসেবার সংকটসহ দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করার জন্য তিনি কাজ করতে চান। তার লক্ষ্য একটি স্বপ্নের নাসিরনগর গড়া। যেখানে উন্নয়ন, ন্যায়বিচার ও সমান সুযোগ নিশ্চিত হবে সবার জন্য।”

     

    আগামী নির্বাচনে পিয়াসের অংশগ্রহণ শুধু রাজনৈতিক প্রতিযোগিতা নয়। তরুণ নেতৃত্বের উত্থান, দেশপ্রেমের নবজাগরণ এবং নতুন প্রজন্মের আশার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন