২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • জাতীয় >> নোয়াখালী >> বিএনপি >> লিড
  • অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপি নেতা শাহজাহান দ্রুত সুস্থতা কামনায় দোয়া
  • অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপি নেতা শাহজাহান দ্রুত সুস্থতা কামনায় দোয়া

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক চারবারের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বৃহত্তর নোয়াখালীর মা-মাটি-মানুষের নেতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনের প্রার্থী।

     

    শনিবার (১৫ নভেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীর নিজ বাসায় পেটে গ্যাসজনিত সমস্যার কারণে তার হার্ট রিডিং বেড়ে যায়। পরে তাকে দ্রুত মাইজদী প্রাইম হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

     

    বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন। তিনি বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

     

    এর আগে তার সুস্থতা কামনায় রাজধানীর মিরপুর সেনপাড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

     

    ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন ও জাতীয় জনতা ফোরাম দোয়ার আয়োজন করে। দোয়া পরিচালনা করেন জামেয়া আল ইসলামিয়া বিন নুরিয়া মাদ্রাসার মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা মুফতি মাহবুবুর রহমান বিন নুরি।

     

    ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলাপোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, আমাদের প্রিয় নেতা ও বড় ভাই মোহাম্মদ শাহজাহান হঠাৎ অসুস্থ হয়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীসহ দলের সকল নেতাকর্মীর কাছে দোয়া চাইছি।

     

    দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি দলীয় অসুস্থ নেতাকর্মী ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

     

    অন্যদিকে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মাহবুব আলমগীর জানান, প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

     

    এসময় মোহাম্মদ শাহজাহান এর সুস্থতা কামনা আরোগ্য কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ডক্টর মুহাম্মদ এনামুল হক, জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি কানাডা বিএনপি, এবং লিবারেল এসোসিয়েশন অফ বাংলাদেশী কানাডিয়ান (এলএবিসি) এর অন্যতম পরিচালক, ফয়সাল আহমেদ চৌধুরী, জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) ও যুক্তরাজ্য সভাপতি নাসির আহমেদ শাহীন, প্রমুখ।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন