২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • গণ অধিকার পরিষদ >> জাতীয় >> প্রতিবাদ >> রাজনীতি >> লিড
  • রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও চোরাগোপ্তা হামলার প্রতিবাদে রাজধানীর রামপুরায় মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ (জিওপি) রামপুরা থানা শাখা। 

     

    বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

     

    মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, বিরোধী দলের নেতাদের ফাঁসিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নিয়ে এখনো দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তারা আবারও ককটেল হামলা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে রাজনীতিতে ফিরতে চাচ্ছে, কিন্তু এবার জনগণই তাদের প্রতিহত করবে।

     

    তিনি আরও বলেন, আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাস মোকাবিলায় দেশের সাধারণ জনগণই যথেষ্ট। জনগণ এখন প্রতিরোধ গড়ে তুলেছে—যেখানে আওয়ামী লীগ, সেখানেই প্রতিরোধ।

     

    গণঅধিকার পরিষদের এই নেতা আরও অভিযোগ করেন যে, ভারত ও আওয়ামী লীগ মিলে দেশে অরাজকতা সৃষ্টি করে আসন্ন নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তবে ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, কোনো অপশক্তিই সেটি ঠেকাতে পারবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

     

    সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম রতন, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম, সহসভাপতি রাকিবুল হাসান, অপূর্ব আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সাব্বির প্রমুখ।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক