৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • জাতীয় নাগরিক পাটি >> ব্রাহ্মণবাড়িয়া >> রাজনীতি >> লিড >> সারাদেশ
  • তরুণ মুখ আরিফুর রহমান পিয়াস এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ
  • তরুণ মুখ আরিফুর রহমান পিয়াস এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ

    টুডে পোস্ট ২৪

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. আরিফুর রহমান পিয়াস।

     

    বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি’র সিনিয়র নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও স্থানীয় সমর্থকরা।

     

    জানা যায়, আরিফুর রহমান পিয়াস দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি স্বচ্ছ, ইতিবাচক ও উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী।

     

    মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের তিনি বলেন, রাজনীতি আমার কাছে জনগণের সেবা করার সুযোগ— ক্ষমতার প্রতিযোগিতা নয়। ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনের উন্নয়ন, শিক্ষা ও অধিকার নিশ্চিত করাই আমার অঙ্গীকার।

     

    এনসিপি নেতৃবৃন্দ মনে করেন, তরুণ নেতৃত্বের অংশগ্রহণ রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক আরও দৃঢ় করবে।

     

    শেষে পিয়াস বলেন, রাজনীতি যদি মানুষের কল্যাণে হয়, তবে তা হয় ইবাদত। আমরা এমন রাজনীতি চাই— যেখানে দল নয়, দেশ বড়; ক্ষমতা নয়, দায়িত্ব বড়।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন