৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> লিড
  • নারায়ণগঞ্জে ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ উদ্বোধন করলেন ডিসি
  • নারায়ণগঞ্জে ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ উদ্বোধন করলেন ডিসি

    টুডে পোস্ট ২৪

    নারায়ণগঞ্জ প্রতিনিধি: গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ উদ্বোধন করা হয়েছে।

     

    মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্লিনিং ডে উদ্বোধন করেন।

     

    এর মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা হাসপাতালে সপ্তাহে একদিন করে ‘ক্লিনিং ডে’ উদযাপন করা হবে। ধীরে ধীরে জেলার সব সরকারি হাসপাতালেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

     

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা সরকারি হাসপাতালকে মানুষের আস্থার জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। অসুস্থ বা অসহায় মুহূর্তে মানুষের একমাত্র ঠিকানা হলো সরকারি হাসপাতাল। এই স্থানকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পারলেই মানুষের আস্থা ফিরবে। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে নোংরা পরিবেশ দেখা যায়; আমরা এই অবস্থার পরিবর্তন আনতে চাই।

     

    তিনি আরও বলেন, এই পরিবর্তন আমাদের নিজেদেরকেই আনতে হবে। কারণ আমরাই নোংরা করছি। তাই দোষারোপ না করে সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। আমাদের জেলার প্রতিটি উপজেলা হাসপাতাল ও সরকারি অফিসে নিয়মিত ক্লিনিং ডে উদযাপন করা হবে। সরকারি অফিসগুলোকে মানুষের আস্থার জায়গায় ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।

     

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম এবং ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

    আরও পড়ুন

    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান