১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> লিড
  • কাশিপুর ইউনিয়নকে সিটির আওতাভূক্ত না করার দাবীতে ডিসি’র কাছে স্মারকলিপি
  • কাশিপুর ইউনিয়নকে সিটির আওতাভূক্ত না করার দাবীতে ডিসি’র কাছে স্মারকলিপি

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতা ভূক্ত না করার দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে কাশীপুর ইউনিয়ন রক্ষা সংগ্রাম পরিষদ।

    সোমবার (২৭শে অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

    এসময় বক্তারা বলেন, আমরা কাশিপুর ইউনিয়ন চাই, বর্তমান ভৌগোলিক অবস্থায় কাশিপুর ইউনিয়ন জনগণের যে মাথাপিছু আয় সে হিসেবে তারা নগরীতে যেতে পারে না। আইনগত কোনো কারনে যদি কাশিপুরকে দিতে হয়, সে ক্ষেত্রে আমরা বলবো ঐতিহ্যবাহী কাশিপুর কে স্বতন্ত্র পৌরসভা করেন এবং এই পৌরসভা করার জন্য যে ধরনের ভোটার প্রয়োজন সবকিছুই কাশিপুর আছে।

    বক্তারা আরও বলেন, কাশিপুর এলাকার অধিকাংশ মানুষ স্থায়ী বাসিন্দা। যাদের জীবিকা কৃষি নির্ভর। এখানে লক্ষাধীক মানুষের বসবাস। তাদের সন্তানের শিক্ষা ব্যবস্থা একপ্রকার ভালো চলছে। বিভিন্ন দিক বিবেচনা করে এই ইউনিয়নকে সিটির আওতায় আনার কোন যৌক্তিকতা নাই। তাই কাশিপুরবাসি সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে ইচ্ছুক নয়। এলাকাবাসি ইউনিয়ন থাকার বিষয়ে মত প্রকাশ করছেন।

    এসময় উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক শফিউদ্দিন প্রধান খোকন সরদার, সদস্য সচিব মোহাম্মদ আরাফাত রহমান জিতু, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম টিটু, সালাউদ্দিন আহমেদ, সৈকত হোসেন ইকবাল ও মোহাম্মদ আমান সহ কাশিপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণ।
    ‎

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক