সিরাজগঞ্জ প্রতিনিধি: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সিরাজগঞ্জ জেলার অন্যতম সাহসী মুখ হয়ে উঠেছেন মটিয়ারপুর মাদ্রাসার শিক্ষক সাইদুল ইসলাম জীবন।

১২ অক্টোবর থেকে টানা ১০ দিন ঢাকায় অনুষ্ঠিত এই আন্দোলনে তিনি নিজ জীবনের পরোয়া না করে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। সিরাজগঞ্জ জেলার শিক্ষক সমাজের পক্ষে যতটুকু সম্ভব ছিল, সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। আন্দোলনের বিভিন্ন সময়ে শাহবাগে পুলিশের বেরিগেড সরিয়ে অংশগ্রহণ, এমনকি পেস ক্লাবের সামনে পুলিশের লাঠিচার্জের শিকার হওয়া—সবকিছুই তাঁর দৃঢ় প্রত্যয়ের প্রমাণ দেয়।
সাইদুল ইসলাম জীবন বলেন, নিজের জীবনের পরোয়া না করে আমি সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি—আলহামদুলিল্লাহ। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। মহান আল্লাহ তায়া’লা আমার প্রিয় শিক্ষকদের, সহযোদ্ধাদের ও আপনাদের পরিবারকে সুস্থতা ও নেক হায়াত দান করুন—আমিন।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ১০ দিন বাড়িভাড়া ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়েছে। মন্ত্রণালয় ৩টি দাবী থেকে ২০% বাড়ি ভাড়া জায়গায় ১৫% যা ক্রমান্বয়ে ৭.৫% আগামী নবেম্বর মাস ও বাকি ৭.৫% ২০২৬ সালে জুলাই মাস থেকে পাবে। সাইদুল ইসলাম জীবনের মতো নিবেদিত প্রাণ শিক্ষকদের ত্যাগ ও সাহস এই আন্দোলনকে নতুন প্রেরণা দিয়েছে।


