৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> লিড
  • ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব
  • ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪ ডটকম: ২০২৬ বিশ্বকাপ দিয়ে বদলে যাচ্ছে ফুটবলের ইতিহাস। ১৯৯৮ সালে থেকে শুরু হওয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ৩২ দলের বিশ্বকাপ অধ্যায়। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। যেখানে অংশ গ্রহণ করবে ৪৮টি দল।

    ১৯৩০ সালে যাত্রা শুরু করেছিল ফিফা ফুটবল বিশ্বকাপ। প্রথম আসরে আর্জেন্টিনাকে হারিয়ে উদ্বোধনী শিরোপা ঘরে তুলেছিল উরুগুয়ে। ২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ পূরণ হবে। আর এজন্য ২০৩০ বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলতে ৪৮ দলের বদলে ৬৪টি দল নিয়ে আয়োজনের কথা ভাবছে ফিফা।

    ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, উরুগুয়ের ফিফা কাউন্সিল সদস্য ইগানাসিও আলোনসো গত বুধবার ফিফার বৈঠকে এই প্রস্তাব দেন। সেখানে ফুটবল-সংশ্লিষ্ট সিনিয়র ব্যক্তিত্বরা এ নিয়ে শঙ্কার কথাও জানান। তবে ফিফা প্রেসিডেন্ট গিয়ানন্নি ইনফান্তিনো নাকি এই প্রস্তাব বিবেচনা করে দেখার কথা বলেছেন।

    ২০৩০ বিশ্বকাপ হবে তিনটি ভিন্ন মহাদেশে। যেখানে মূল আয়োজক হিসেবে আছে স্পেন, পর্তুগাল ও মরোক্কা। আর বিশ্বকাপ আয়োজনের শতবছর পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে খেলা হবে একটি একটি করে ম্যাচ।

    বিভিন্ন দেশে আয়োজনের কারণে পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব পড়বে বলে জানিয়েছে বিশ্লেষকরা। কারণ, এক দেশ থেকে অন্য দেশে যেতে দলগুলো এবং সমর্থকদের প্রচুর বিমান ভ্রমণ করতে হবে। এই অবস্থায় দলের সংখ্যা যদি আরও বাড়ানো হয়, তবে সেটি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবকে আরও বাড়িয়ে দেবে।

    তাই বিশ্বকাপে দলের সংখ্যা ৬৪ করার প্রস্তাবকে ‘পাগলামি’ বলেছেন ফুটবল-সংশ্লিষ্ট এক সিনিয়র কর্মকর্তা। তার ভাষ্য, যত দ্রুত সম্ভব এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে।

    তবে ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব ফিফার কাউন্সিলে উপস্থাপনের ব্যাপারে ভেতর থেকে বেশ উৎসাহই পেয়েছেন আলোনসো। এমনকি অন্য এক সূত্রের দাবি, ইনফান্তিনো আগে থেকে জানতেন, ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেবেন আলোনসো।

    এ বিষয়ে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ২০৩০ সালে শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি যাচাই করা হচ্ছে। ৫ মার্চ ফিফা কাউন্সিল মিটিংয়ের শেষ দিকে ফিফার একজন কাউন্সিল সদস্য বিবিধ এজেন্ডার আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে এ প্রস্তাব দেন। ফিফার দায়িত্ব হচ্ছে কাউন্সিল সদস্যদের যেকোনো প্রস্তাবকে আমলে নিয়ে যাচাই করে দেখা।

    এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপে ৬৪ থেকে ম্যাচ বেড়ে ১০৪–এ গিয়ে দাঁড়িয়েছে। এখন দলের সংখ্যা বেড়ে যদি ৬৪ হয়, তবে ম্যাচ বেড়ে অন্তত ১২৮ হবে, যা কারিগরি দিকসহ অন্যান্য কাজকে অনেক কঠিন করে তুলবে। এখন সামনের দিনগুলোয় ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব কোন দিকে বাঁক নেয়, সেটাই দেখার অপেক্ষা।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য