৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • প্রচ্ছদ
  • বিএনপি >> রাজনীতি >> লিড
  • ভালুকায় বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন
  • ভালুকায় বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন

    টুডে পোস্ট ২৪

    ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দেশ গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতে ময়মনসিংহের ভালুকায় লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    শনিবার বিকেলে উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু’র নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি র‌্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পথচারী, ব্যবসায়ী, দোকানদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন নেতাকর্মীরা।

    বক্তারা বলেন, দেশের সার্বিক সংকট মোকাবেলায় বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের কল্যাণে প্রণীত। এর মধ্যে রয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায্য ভোটাধিকার, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার, দুর্নীতি দমন, বেকারত্ব সমস্যা নিরসন এবং নাগরিক নিরাপত্তা জোরদারসহ নানা জনবান্ধব অঙ্গীকার।

    জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমরা সেই অঙ্গীকার জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছি।”

    পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভায় এ লিফলেট বিতরণ কর্মসূচি চালানো হবে। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

    আরও পড়ুন

    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান