২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> নির্বাচন >> ফতুল্লা >> বন্দর >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মাসুদুজ্জামান মাসুদের মতবিনিময়
  • বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মাসুদুজ্জামান মাসুদের মতবিনিময়

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধের ইতিহাস কুক্ষিগত ও বিকৃত করার অভিযোগ তুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেই মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।

    সোমবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী’র সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া’র সার্বিক পরিচালনায় এ সভাটি অনুষ্ঠিত হয়।

    সভায় মাসুদুজ্জামান মাসুদ বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির গর্ব। কিন্তু দুঃখজনকভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের সুবিধামতো বিকৃত করেছে এবং মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি-ই মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান ফিরিয়ে দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, তিনি সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা করেছেন।”

    মাসুদ মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “মুক্তিযোদ্ধারা আবারও আমাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছেন। আজ আমরা সবাই অঙ্গীকার করি, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে আমরা গড়ে তুলবো ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও আত্মনির্ভর বাংলাদেশ।”

    সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, “নারায়ণগঞ্জের মানুষ মাসুদুজ্জামানের মত একনিষ্ঠ, ন্যায়পরায়ণ সমাজসেবী পেতে চায়।” এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা হাত তুলে তাঁর বক্তব্যকে সমর্থন জানান।

    এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার, বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জসিম উদ্দিন তোতা, সদর উপজেলা ইউনিটের আহ্বায়ক নূর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক এবং আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূরুদ্দীন আহমেদ।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন