১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • বিএনপি দখলের রাজনীতি করে না, সেবার রাজনীতি করে : বাবুল
  • বিএনপি দখলের রাজনীতি করে না, সেবার রাজনীতি করে : বাবুল

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন শাম্মী থিয়েটারের ৬২তম প্রযোজনা হিসেবে নাটক ‘মন্দিরে হবে দেখা’ মঞ্চস্থ করা হয়েছে।

    শনিবার (১১অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জনপ্রিয় নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।

    তিনি বলেন, আমার নিজের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে এক আওয়ামী লীগের নেতা এক সময় ভিন্ন রাজনীতি করলেও আওয়ামী লীগে যোগ দেওয়ার পরে তিনি হিন্দুদের সম্পত্তি, মন্দির এমনকি আশ্রমসহ সবকিছু দখল করে নিয়েছে। বিএনপি দখলের রাজনীতি করে না, বিএনপি জনগণের সেবার রাজনীতি করে। আমি সব সময় সংস্কৃতি সম্পর্কিত সবকিছুর সাথে আছি, যেকোনো সময় যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে জানালে, আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো।

    সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, নারায়ণগঞ্জ গডফাদার শামীম ওসমান থেকে মুক্তি পেয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। এক্ষেত্রে আবু জাফর আহমেদ বাবুল ভাই বিভিন্ন আন্দোলনে আমাদের সর্বাত্মক সহযোগিতা করায় শামীম ওসমানকে বিতাড়িত করা সম্ভব হয়েছে ।

    শাম্মী থিয়েটারের সাধারণ সম্পাদক আলমগীর আজিজ ইমনের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সভাপতি মাসুমুল হক সোহেল, দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক এসএম ইকবাল রুমি ও পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন