১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • খেলাফত মজলিস >> নারায়ণগঞ্জ >> নির্বাচন >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • আগামীর বাংলাদেশ চলবে চব্বিশের আদর্শে: মামুনুল হক
  • আগামীর বাংলাদেশ চলবে চব্বিশের আদর্শে: মামুনুল হক

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ বাহাত্তুরের আদর্শে পরিচালিত হতে পারে না। আগামীর বাংলাদেশে বাহাত্তরের সংবিধান চলতে পারে না। আগামীর বাংলাদেশ চলবে চব্বিশের আদর্শে।

    শুক্রবার (১০ই অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে ‘জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরে গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও খেলাফত প্রতিষ্ঠার’ দাবিতে আয়োজিত এক গণসমাবেশে তিনি একথা বলেন।

    মামুনুল হক বলেন, সহস্রাধিক জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে আপনি ক্ষমতার মসনদে বসেছেন। তাই জুলাই সনদের চেতনাকে বাস্তবায়ন করতে হলে আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন। নির্বাচনের যথেষ্ট সময় পূর্বে, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। আগামীর বাংলাদেশ চীন, ভারত বা পিন্ডিপন্থী হবে না, হবে বাংলাদেশপন্থী। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে কেউ যদি আগামীর বাংলাদেশের রাজনীতি রচনা করতে চায়, তবে রাজপথে যুদ্ধ হবে।

    তিনি আরও বলেন, খেলাফত মজলিস স্পষ্ট ভাষায় তার রাজনৈতিক প্রধান এজেন্ডা জাতির সামনে তুলে ধরেছে। আমাদের প্রধান এজেন্ডা হলো আগামীর বাংলাদেশে ৭২-এর সংবিধান চলতে পারে না। অন্তবর্তীকালীন সরকারকে সবিনয় অনুরোধ করে বলছি; জুলাই যোদ্ধারা যে জন্য জীবন দিয়েছে সেই জুলাইয়ের চেতনার স্পিট বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনের ভিত্তি দেয়া প্রয়োজন।

    বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মামূনুর রশীদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা মইনুদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আল-আমিন রাকিব ও মাওলানা মীর আহমদ উল্লাহ ফুয়াদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন