১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
  • প্রচ্ছদ
  • ধর্ম >> নারায়ণগঞ্জ >> ফতুল্লা >> বিএনপি >> মহানগর >> রাজনীতি >> লিড >> সদর
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন মণ্ডপে জাকির খানের উপহার
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন মণ্ডপে জাকির খানের উপহার

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান করা হয়েছে।

    ‎সোমবার (২৯শে সেপ্টেম্বর) রাতে জাকির খানের নেতৃত্বে এ নগদ অর্থ অনুদান দেওয়া হয়।

    এ সময় শারদীয় দুর্গোৎসবের সফলতা কামনা করে জাকির খান বলেন, আমাদের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পার্থক্য ভুলে এই উৎসবকে মিলনের মঞ্চে রূপান্তরিত করতে হবে। যেকোনো অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। উৎসবের আনন্দ ও ঐক্যবদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের আজকের এ আয়োজন।

    এসময় দেওভোগ নাগবাড়ি মন্দির থেকে শুরু করে দেওভোগ জিউস পুকুর সংলগ্ন মন্দির, দেওভোগ আখড়া, পালপাড়া, আমলাপাড়া, টানবাজার, নিতাইগঞ্জ ও শীতলক্ষ্যা সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করে তিনি নগদ অর্থ উপহার প্রদান করেন।

    ‎পূজামণ্ডপ পরিদর্শনকালে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক দিদার খন্দকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি নাজির আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জাসাস নেতা সনেট ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ সহ অসংখ্য নেতৃবৃন্দ।

    পূজা মণ্ডপজুড়ে এখন আলো-ঝলমলে সাজসজ্জা, ভক্ত-দর্শনার্থীদের ভিড় এবং ধর্মীয় আবহের পাশাপাশি এই উদ্যোগের উষ্ণতা যোগ করেছে বাড়তি আনন্দ। স্থানীয়রা বলছেন, জাকির খানের এ প্রচেষ্টা নিঃসন্দেহে সম্প্রীতি ও সহাবস্থানের উজ্জ্বল এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

    আরও পড়ুন

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন