৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন
  • প্রচ্ছদ
  • জাতীয় >> ঢাকা >> লিড >> সারাদেশ
  • ১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধ; উপদেষ্টা সাখাওয়াত হোসেন
  • ১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধ; উপদেষ্টা সাখাওয়াত হোসেন

    টুডে পোস্ট ২৪

    নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

    বৃহস্পতিবার সচিবালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা বলেন তিনি।

    ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও স্থগিত করা হবে। এছাড়াও ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না।

    নৌ পরিবহন উপদেষ্টা বলেন, র‍্যাব, নৌপুলিশ, কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। সেটি করলে মালিকরা অভিযোগ দেবেন, ব্যবস্থা নেয়া হবে। বাকবিতণ্ডার কোনো কারণ নেই।

    লঞ্চের ফিটনেসের বিষয়ে তিনি বলেন, আগামীকাল থেকে লঞ্চের ফিটনেস ইন্সপেকশন শুরু হবে। যারা লঞ্চ চালাতে চাচ্ছেন তারা যেন কাল থেকেই ফিটনেস ঠিক করে ফেলেন। অন্যথায় ব্যবস্থা নিলে সরকার দায়ী থাকবে না।

    তিনি আরো বলেন, নির্দেশনা ব্যত্যয় ঘটলে শুধু ফাইন নয়, রুট পারমিট বাতিল হবে। জনগণের দুর্দশা যেন না হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। আগে কি হয়েছে না হয়েছে সেটা বিষয় না। আমরা চেষ্টা করছি, চেষ্টা করতে দেন। আমি দেখতে যাবো সদরঘাট পরিস্থিতি।

    আরও পড়ুন

    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক
    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য