৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • ধর্ম >> নারায়ণগঞ্জ >> বন্দর >> বিনোদন >> মহানগর >> লাইফস্টাইল >> লিড
  • বন্দর উপজেলায় পূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
  • বন্দর উপজেলায় পূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

    টুডে পোস্ট ২৪

    টুডে পোস্ট ২৪: নারায়ণগঞ্জে মহাসপ্তমীতে রূপগঞ্জের পর বন্দর উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে বন্দর উপজেলার শ্রী শ্রী ব্রহ্মময়ী মন্দির ও উপাসনালয়, শ্রী শ্রী দুর্গা মন্দির পঞ্চায়েত কমিটি, শ্রী শ্রী লক্ষাকালী মন্দির ও রাজাঘাট বেনী মাধব ব্রহ্মচারী সমাধি মন্দির পরিদর্শন করেন তিনি। এসময় তিনি মণ্ডপ কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করেন।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, যখন কোন উৎসব হয় সেই উৎসবকে কিভাবে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায় সেবিষয়ে গুরুত্ব দিয়েন কাজ করি। এবং সেটি বাস্তবায়নের জন্য সভা থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের সহযোগিতা করে।

    তিনি আরও বলেন, পরিদর্শনের আগে যেমন টা ভেবেছিলাম, এসে দেখি তার থেকেও সুন্দর পরিবেশে পূজা উদযাপন করছে। এবং দেখে মনে হয়েছে আমাদের দেশের মানুষ যে, ভাবে সকল ধর্মের মানুষ পূজাকে উৎসবমুখর পরিবেশ রাখতে এগিয়ে এসেছে এতে আমরা কোন ধরনের সংজ্ঞা দেখছি না।

    তিনি আরও বলেন, আমি জেলা প্রশাসক হিসাবে মনে করি যে জেলার প্রতিটি অনুষ্ঠান বা জেলার প্রতিটি মানুষের কিছুটা দায়িত্ব আমার উপরে আছে। সেই লক্ষে এই জেলার প্রতিটি কাজ কর্ম সুষ্ঠভাবে হচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব আমার। এবং সরকারি চাকুরিজিবীরা সরকার এবং জনগণের স্বার্থ ও জনগণের অধিকারে গুরুত্ব দিয়ে কাজ করে, সেই লক্ষে আমি আমার দায়িত্ব পালন করছি।

    তিনি বলেন, আপনাদের মধ্যে যে উদ্দীপনা দেখতে পেয়েছি, সেই উদ্দীপনাই আমাদের বাংলাদেশ। এবং আমরা যে সম্প্রদায় সম্প্রীতির মধ্যে বসবাস করি এটি বিশ্বের কাছে তুলে ধরতে চাই। পূজা মণ্ডপ তৈরির শুরু থেকেই আমাদের বিভিন্ন কর্যক্রম পরিচালনা করছি, এবং এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার কোন অভিযোগ আমাদের কাছে আসেনি।

    জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা ) নাঈমা ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মো. তারিকুল ইসলাম, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস।

    এছাড়াও আরও উপস্থিত ছিলেন, শ্রী শ্রী লক্ষাকালী মন্দিরের সভাপতি শ্রী গোবিন্দ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস। শ্রী শ্রী দুর্গা মন্দির পঞ্চায়েত কমিটির সভাপতি মনিরাম দাস, সাধারণ সম্পাদক প্রদিপ দাস। শ্রী শ্রী লক্ষাকালী মন্দিরের সহ সভাপতি শ্রী আক্তারাম চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী দুলাল চন্দ্র দাস। রাজাঘাট বেনী মাধব ব্রহ্মচারী সমাধি মন্দির কমিটির সভাপতি শ্রী দিলীপ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী নিমাই চন্দ্র দাস।

    আরও পড়ুন

    পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
    রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
    লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
    ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
    শিক্ষার্থীদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
    প্রশাসনের অভিযানে ডিলারের বাড়ি থেকে উদ্ধার টিসিবির পণ্য
    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন