২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে আলোচনায় বিএনপির পাঁচ নেতা
  • প্রচ্ছদ
  • আদালত >> ধর্ম >> নারায়ণগঞ্জ >> প্রতিবাদ >> ফতুল্লা >> মহানগর >> লিড >> সদর
  • নরসিংপুরে মসজিদ দখল ও নাম পরিবর্তনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
  • নরসিংপুরে মসজিদ দখল ও নাম পরিবর্তনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

    টুডে পোস্ট ২৪

    স্টাফ রিপোর্টার: ফতুল্লার থানার কাশীপুর ইউনিয়নের নরসিংপুর আদর্শনগরের জান্নাতুল বাকি জামে মসজিদ দখল ও এলাকায় নরসিংপুরের নাম পরিবর্তনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান এ অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় তার এবং মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এসবের তীব্র নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

    লিখিত অভিযোগে তিনি জানান, জান্নাতুল বাকি জামে মসজিদটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় প্রভাবশালী মাদক ব্যবসায়ী, খুনি ও সন্ত্রাসীরা মসজিদটি তাদের নিয়ন্ত্রণে নেয়। এমনকি মসজিদের দাতা ও মোতায়াল্লি হাফেজ মাওলানা আশরাফুল ইসলামকে বিভিন্ন সময় নাজেহাল করা হয়।
    ২০২০ সালে আওয়ামী লীগ ঘরানার লোকজন মসজিদটি অন্যত্র সরিয়ে নেয়ায় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তবে গত বছর থেকে স্থানীয়দের সহযোগিতায় ৫ তলা ফাউন্ডেশনের পরিকল্পনায় মসজিদের নির্মাণ কাজ পূণরায় শুরু হয়। গত ১৫-২০ দিন আগে আলমগীর, শহিদ, মনির, ইশহাকের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী মসজিদে হামলা চালায়। এ সময় তারা নির্মাণাধীন অংশ ভাঙচুর করে, সাইনবোর্ড উপড়ে ফেলে এবং মুসল্লি বিল্লাল হোসেনকে মারধর করে। তাদের উদ্দেশ্য হলো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে সবকিছু নিয়ন্ত্রণে নেয়া।

    অভিযোগে আরও বলা হয়, এই সন্ত্রাসী গংরা এলাকার নাম পরিবর্তন করে ‘পশ্চিম চর-কাশীপুর’ করার চেষ্টা করছে। তারা জোরপূর্বক দোকান ও বাড়িঘরে নতুন নামের সাইনবোর্ড টাঙাচ্ছে। অথচ ১৯০৫ সালের সি.এস রেকর্ড থেকে শুরু করে এস.এ ও আর.এস রেকর্ডসহ সকল ভূমি নথিতে ‘নরসিংপুর’ নামই উল্লেখ আছে। তাই স্থানীয়দের পৈত্রিক ভিটেমাটি ও ঐতিহ্য রক্ষায় নরসিংপুর নাম বহাল রাখা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নরসিংপুর ও চর-কাশীপুরবাসী বহু বছর ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বসবাস করছে। আমি চাই এ সম্পর্ক বিনষ্ট না হোক। তবে আমাদের পূর্বপুরুষদের ভিটেমাটি এবং এলাকার নাম পরিবর্তনের অপচেষ্টা মেনে নেয়া হবে না।” এসময় তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং নরসিংপুরের নাম, অস্তিত্ব ও সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

    সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন, জান্নাতুল বাকী জামে মসজিদের সভাপতি সাইদুর রহমান, জান্নাতুল বাকী জামে মসজিদের প্রধান উপদেষ্টা লিয়াকত আলী ও সদস্য সিদ্দিকুর রহমান সহ প্রমুখ।

    আরও পড়ুন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ
    গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই আমরা বাংলাদেশি
    মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসানের নেতৃত্বে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
    মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন
    জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ও শহীদ সাংবাদিকদের স্মরণে ডাকসুর সেমিনার
    তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় রেকর্ড বাজেট ঘোষণার সাহস পেয়েছি: নাসিক প্রশাসক